শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইউএনওর গাড়িতে বলি সাংবাদিক

ইউএনওর গাড়িতে বলি সাংবাদিক

অনুসন্ধান ২৪ >> আজ সোমবার নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ির সাথে সাংবাদিক সোহেল রানা জীবনের মোটরসাইকেলের ধাক্কা লেগে পিষ্ট হয়ে মারা যান তিনি। নাটোরের সিংড়ার নলডাঙ্গা এলাকায় ইউএনওর সরকারি গাড়ির চাকায় সোহেল রানা জীবন (৩৪) নামে স্থানীয় এক সাংবাদিকের প্রাণ যায়।

সরকারি ওই গাড়িতে (নাটোর-ঘ ১১-০০৩২) নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের স্ত্রী সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত মৌমিতা তার কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহত সোহেল রানা জীবন সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি সিংড়া বাজারের ফ্রেন্ডস কম্পিউটার এন্ড ষ্টেশনারীর স্বত্ত্বাধিকারী। কর্মজীবনে তিনি আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদের সিংড়া উপজেলা প্রতিনিধি এবং সিংড়া প্রেসক্লাবের সদস্য ও পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সহ-সভাপতি ছিলেন।

নিহত সাংবাদিক ও শিক্ষক সোহেল রানা জীবন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউএনও সুখময় সরকার স্ত্রী মানসী দত্ত মৌমিতাকে সরকারি গাড়িতে করে তার কর্মস্থলে পৌঁছে দিতে সিংড়া যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার নিংগইন তেল পাম্প এলাকায় গাড়ির সাথে সাংবাদিক সোহেল রানা জীবনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গাড়ির চাকার নিচে পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় হোটেল ব্যবসায়ী সোলায়মান বলেন, সরকারি ওই গাড়িতে একজন মহিলা এবং গাড়ির চালকসহ মোট তিনজন ছিলেন। ঘটনার পর ওই মহিলা গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে চলে যান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ি দুটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দেয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, নলডাঙ্গা ছোট উপজেলা। সেখানে পেট্রোল সঙ্কটের কারণে সিংড়ায় পেট্রোল নিতে পাঠিয়েছিলাম।

সিংড়ার ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, আমরা নিহতের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে পরিবারকে সহযোগিতা করার কথা জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯