শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফরিদপুরে র‌্যাবের অভিযানে ৬৩ কেজি গাঁজাসহ আটক ১

ফরিদপুরে র‌্যাবের অভিযানে ৬৩ কেজি গাঁজাসহ আটক ১

অনুসন্ধান ২৪ >> ফরিদপুরে ৬৩ কেজি গাঁজাসহ রিপন আলী (২৮) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শুক্রবার (৬ মে) বিকেলের দিকে জেলা সদরের ভাটি কানাইপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন তথ্য পেয়ে বিকেলে ভাটি কানাইপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনিত যানবাহনগুলো তল্লাশি করা হয়। এ সময় একটি ট্রাক থেকে ৬৩ কেজি গাঁজাসহ ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় চারটি সিমকার্ড, তিনটি মোবাইলফোন ও মাদকদ্রব্য সরবরাহ কাজে ব্যবহৃত ট্রাকটিও।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক রিপনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯