শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈদের দিনেই অর্ধ লাখ পর্যটক কক্সবাজারে

ঈদের দিনেই অর্ধ লাখ পর্যটক কক্সবাজারে

অনুসন্ধান ২৪ >> ঈদের ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়ানোর যে ঢল করোনাকালের দুবছর দেখা যায়নি, এবার মহামারী পরিস্থিতি ভালো হওয়ায় পুরোদমে পর্যটকের ভিড় লেগেছে দেশের এই সমুদ্রশহরে। এবারের ঈদের ছুটির সাতদিনে কক্সবাজারে সবমিলে অন্তত ১০ লাখ লোক বেড়াতে আসবেন বলে ধারণা করছে ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সংশ্লিষ্টদের ধারণা, ঈদের দিন মঙ্গলবার সৈকতে ৫০ হাজারের বেশি মানুষ বেড়াতে এসেছেন। দেশের দক্ষিণপ্রান্তের এই শহরের আনাচকানাচ ভরে উঠেছে পর্যটকের ভিড়ে। সকাল থেকেই সৈকতের বিভিন্ন পয়েন্ট পর্যটকদের এই উপস্থিতি বাড়তে শুরু করে।

কক্সবাজারে বেড়াতে আসা চট্টগ্রামের বাসিন্দা মাহিম জানান, তিনি ঈদের ছুটি কাটাতে সপরিবারে বেড়াতে এসেছেন। দুদিন বেড়িয়ে মহেশখালীর তীর্থ হয়ে বাড়ি ফিরবেন।

সরেজমিনে দুপুরে সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে দেখা যায়, মানুষ আর মানুষ সমুদ্রস্নান সারছেন। সুগন্ধা, সিগাল, লাবণীসহ সব পয়েন্টেই পর্যটকের ভিড়। তবে সবচেয়ে বেশি ভিড় লাগে কলাতলী পয়েন্টে। বিকালের দিকে গোটা সৈকতজুড়ে সবমিলিয়ে ৫০ হাজারের মতো মানুষ জড়ো হয়।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার—টুয়াকের সাধারণ সম্পাদক মুনিবুর রহমান টিটু জানান, বিপুল মানুষ সমাগম হলেও হোটেল-মোটেলগুলি পুরোপুরি বুকড হয়নি। তবে বুধবারের জন্য বেশিরভাগ হোটেল-মোটেলই বুকড হয়েছে।

মুনিবুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে কতজন পর্যটক বেড়াতে আসবে তার সঠিক পরিসংখ্যান পাওয়া মুশকিল। তবে আমাদের ধারণা করোনা পরিস্থিতি ভালো হওয়ায় এবার বিপুল মানুষ কক্সবাজারে বেড়াতে আসছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯