বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল চরকাউয়া ইউনিয়নে অস্ত্রসহ দুই ডাকাত সদস্য আটক

বরিশাল চরকাউয়া ইউনিয়নে অস্ত্রসহ দুই ডাকাত সদস্য আটক

অনুসন্ধান ২৪ >> বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের নরকাঠি এলাকা থেকে আটক ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৮ এর একটি বিশেষ দল।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি আরও জানান, নরকাঠি এলাকার মেহগনি বাগান এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। গোপনে এ খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকা ঘেরাও করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই সদস্যকে আটক করা হয়েছে।

আটক ডাকাত সদস্যরা হলো- ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার কায়সার আহম্মেদ গাজীর ছেলে মহসিন গাজী (৫০) এবং একই এলাকার সেকেন্দার কাজীর ছেলে জাকির কাজী ওরফে জাহাঙ্গীর (৫৫)। তাদের কাছ থেকে একটি দুই নলা বন্দুক, একটি পিস্তল, ৬ রাউন্ড ওয়ান শুটার ও পিস্তলের গুলি, একটি বগি দা এবং নগদ ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এছাড়াও তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানিয়েছেন, আটক ডাকাত মহসিনের ৫০/৬০ সদস্যর একটি বাহিনী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বরিশাল, ভোলা ও পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে।

এছাড়াও জেলে নৌকায় ডাকাতিসহ ভোলার বিভিন্ন চর এলাকায় চাঁদাবাজি, হামলা, নারী নির্যাতন, অপহরনসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে। মহসিনের বিরুদ্ধে ১৪টি ও জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অস্ত্রসহ আটকের ঘটনায় মামলা করা হবে বলে র‌্যাব জানিয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯