বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশাল কেন্দ্রীয় কারাগারের ২২৩ জন কয়েদির মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারের আয়োজনে বরিশাল সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির সহযোগিতায় ১৭০ জন পুরুষ কয়েদিকে লুঙ্গী, ৪৫ জন নারী কয়েদিকে শাড়ি এবং মা কয়েদিদের সঙ্গে থাকা ৮ জন শিশুকে নতুন পোশাক সহ ঈদবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় আরও উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সদস্য বিজয় কৃষ্ণ দে, সুরভি গ্রুপ অ্যান্ড কোম্পানির পরিচালক রিয়াজুল কবির।