বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় ১ কেজি গাঁজাসহ আশিক মোল্লা (২৩) নামে এক মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা আশ্রয়ন প্রকল্পের (আবাসন) বাসিন্দা জামাল মোল্লার পুত্র। শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব চন্দ্র দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদকদ্রব্য অভিযান পরিচালনা করাকালীন একই ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের ঈদগাহ্ মাঠ এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ আশিক মোল্লাকে আটক করে। এসআই অপূর্ব চন্দ্র দাস বাদী হয়ে আশিক মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। আসামিকে রবিবার (৩ এপ্রিল) সকালে বরিশাল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বরিশাল কোর্টে পাঠানো হয়েছে।