বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
মামুন আহমেদ বনারীপাড়া >> বরিশালের বানারীপাড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ কাওসার মৃধা সুমন (২৯) নামে এক মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কচুয়া গ্রামের আ. রব মৃধার ছেলে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র দের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনার সময় একই ইউনিয়নের উত্তরকুল গ্রাম থেকে ৩০ গ্রাম গাঁজাসহ সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সুমনের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র দে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় আসামিকে বরিশালের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর বরিশাল কোর্টে পাঠানো হয়েছে।