শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় লকডাউনেও অবাধে চলছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগীতায় সহকারী শিক্ষক কর্তৃক স্কুলের ভিতরে কোচিং বাণিজ্য। এদিকে সরকারি নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে প্রায় ১৫ থেকে ১৬ জন কোমলমতি শিশুদের নিয়ে কচিং সেন্টার করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষক।
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের নাকের ডগায় করোনাকালীন সময়ে বিদ্যালয়ের ক্লাস রুমে চলছে শিক্ষকদের এ অবৈধ ব্যবসা। সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা অফিসের ছত্রছায়ায় বিদ্যালয়ের ক্লাস রুমে শিক্ষকরা কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বাকেরগঞ্জ উপজেলার ১২৫ নং বজলুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে ক্লাস রুমে কোচিং বাণিজ্য পরিচালনা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা রানী ও সহকারী শিক্ষক আবুল হোসেন। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এটিই প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকের আয়ের মূল উৎস।
স্কুল বন্ধ কালীন সময়ে কোচিং করিলে জেএসসিতে জিপিএ ৫ প্রাপ্তির নিশ্চয়তা দেয় সহকারী শিক্ষক আবুল হোসেন। তাকে সহযোগিতা করেন বজলুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা রানী সরকার।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ ১২৫ নং বজলুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের বসে সহকারী শিক্ষক আবুল হোসেন ও প্রধান শিক্ষিকা শিলা রানী সরকার করোনাকালীন সময়ে সরকারীভাবে স্কুল বন্ধ হওয়ার পর থেকেই তারা শিক্ষার্থীদের জেএসসিতে জিপিএ ৫ পাওয়ার মিথ্যা আশ্রাস দিয়ে বিদ্যালয়ের ক্লাস রুমে কোচিং বাণিজ্য চালিয়ে ছিল। তারা বলেন, স্কুল বন্ধ হয়ে যাওয়ার প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষক কোচিং বাণিজ্য করে হাজার হাজার টাকা আয় করছে। তারা আরও বলেন, ১৬ জন শিক্ষার্থীর কাছ থেকে মাসে ৫শত টাকা করে আদায় করছে শিক্ষরা।
বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এর পরিচয় দিয়ে বিদ্যালয়ের ভিতরে কোচিং বাণিজ্য চালিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা রানী ও সহকারী শিক্ষক আবুল হোসেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের এক কক্ষে প্রায় ১৬ জন শিশু শিক্ষার্থীকে ক্লাস করছেন সহকারী শিক্ষক আবুল হোসেন।
লকডাউনে বিদ্যালয়ে বসে কোচিং সেন্টার চালনোর বিষয় জানতে চাইলে, সহকারী শিক্ষক আবুল হোসেন বলেন, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ হয়ে গেছে, তাই শিশুদের চর্চরা রাখতে কোচিং ক্লাস নেওয়া হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা কী বিদ্যালয়ে বসে প্রাইভেট পরাতে পারেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের সঙ্গে সুসম্পর্ক রেখেই আমি বিদ্যালয়ের এক রুমে কোচিং সেন্টার চালাই।
এ ব্যাপারে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ও ক্লাস্টার অফিসার (এটিও) খব পতী রায়কে জানানো হলে তিনি মুঠোফোন জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোনওভাবেই প্রাইভেট বা কোচিং করাতে পারেন না, এর মধ্যে বিদ্যালয়ের ভিতরে বসে কি করে পরায়। তবুও যদি কেউ করে এবং সুনির্দিষ্ট অভিযোগ পাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি দেখছি।
উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় সঙ্গে মুঠোফোন কথা হলে তিনি ব্যবস্থা নেওয়া কথা জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ(ডিপিও) সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, বিষয়টি দেখব।
এ বিষয়ে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার জানান, শিক্ষরা কখনও প্রাইভেট পরাতে পারেন না। তাতে বিদ্যালয়ের ভিতরে বা বাহিরে হউক। করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তার ভিতরে যদি কোন শিক্ষক এই দরনের কাজ করে থাকেন সুনির্দিষ্ট অভিযোগ পাইলে ব্যবস্থা নেওয়া হবে।