বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েলি সেনাবাহিনী

ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েলি সেনাবাহিনী

ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েলি বাহিনী
ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েলি বাহিনী

নিজস্ব প্রতিবেদন>>ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিজেদেরই একটি ড্রোন ধ্বংস করেছে।

ইসরায়েলের ‘চ্যানেল-ফোরটিন’ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন সীমান্তে একটি ড্রোনের অবস্থান শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করে দেয়। তারা ভেবেছিল শত্রু পক্ষের কোনো ড্রোন তাদের সীমান্তে প্রবেশ করেছে। খবর-পার্সটুডের।

ইসরায়েলের চ্যানেলটি আরও জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেনাবাহিনী বুঝতে পারে তারা ভুলক্রমে সেটাতে আঘাত হেনেছে। এটি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন ছিল।

ইসরায়েলি বাহিনী সব সময় প্রতিরোধ সংগ্রামীদের হামলার আশঙ্কায় থাকে। এ কারণে তারা মাঝে মধ্যেই ভুল করে বসে। এ কারণে গত মাসে ভুলক্রমে দুই সহকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বর্ণবাদী ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন চালাচ্ছে। এর মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯