বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজস্থানে গণধর্ষণের পর হোটেলের ছাদ থেকে তরুণীকে নিক্ষেপ

রাজস্থানে গণধর্ষণের পর হোটেলের ছাদ থেকে তরুণীকে নিক্ষেপ

চাকরির প্রলোভনে গণধর্ষণের পর হোটেলের ছাদ থেকে নিক্ষেপ
চাকরির প্রলোভনে গণধর্ষণের পর হোটেলের ছাদ থেকে নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদন>>চাকরির প্রলোভনে দিল্লি থেকে নেওয়া হয় রাজস্থানে। সেখানে একটি হোটেলে নিয়ে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয় ২৫ বছর বয়সী ওই তরুণীকে তার হাত-পা বেঁধে হোটেল থেকে ছুড়েও ফেলা হয়।

খবরে বলা হয়েছে, ওই তরুণীকে রাজস্থানের চুরু শহরে ভালো কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই প্রলোভনে তিনি ফাঁদে পা দেন। কিন্তু রাজস্থানে নেওয়ার পর তাকে চারজন পর্যায়ক্রমে ধর্ষণ করেন।

পুলিশ কর্মকর্তা মমতা সরস্বতী বলেছেন, হোটেলে নিয়ে ওই তরুণীকে ধর্ষণের পর চারজন তার হাত-পা বেঁধে ফেলেন। তারপর তাকে হোটেলের ছাদ থেকে ফেলে দেন মদ্যপ যুবকরা। কিন্তু ওই তরুণীকে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, তা একটি খুঁটির সঙ্গে আটকে যায়। ফলে প্রাণে বেঁচে যান তিনি।

এ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং তরুণী প্রাণ রক্ষা করে। পুলিশ কর্মকর্তা আরও বলেন, সরকারি একটি হাসপাতালে তরুণীর মেডিকেল চেকআপ করা হয়েছে। তার বর্ণনার ওপর ভিত্তি করে ওই যুবকদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯