শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নটি কালাবদল ও আড়িয়াল খাঁ নদীর কড়ালগ্রাসে বিলীন হয়ে যাওয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রী অবঃ জাহিদ ফারুক শামীম এমপির নির্দেশে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভাঙ্গন পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
গত বছর (২৩ ডিসেম্বর) চন্দ্রমোহন দাখিল মাদরাসা উদ্ধোধন শেষে চন্দ্রমোহন ইউনিয়নের সংযোগ অক্কার চর এলাকা সহ নদী ভাঙ্গন পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী অবঃ জাহিদ ফারুক শামীম এমপি। কালাবদল ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত চন্দ্রমোহন এলাকা পরিদর্শন করেন পরিদর্শন কালে তিনি দ্রুত ভাঙ্গন প্রতিরোধের ব্যপারে কথা বলেন এমপি, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। সেই সময়ে তিনি চন্দ্রমোহন ইউনিয়নের ভুক্তভোগীদের অভয়দিয়ে বলেন, আশা করি খুব শ্রীঘ্রই নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সরকার নদী ভাঙ্গনসহ ভূমিহীন, গৃহহীনদের আশ্রয় ও গুচ্ছগ্রাম প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাথাগুজার ঠাঁই করে দিয়ে তাদের পুর্নবাসনে কাজ করে যাচ্ছে। সরকারের প্রচেষ্টা হচ্ছে সব মানুষ যেন স্বাধীনতার সুফল ভোগ করতে পারে। যে স্বপ্ন দেখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাধারণ মানুষ স্বাধীনতার সুফল পাবে এবং দেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নত হবে। সে লক্ষ্য অর্জনে আমরা কাজ করছি, দেশের মানুষ ফলাফলও পাচ্ছে।
এমপির সেই নির্দেশে গত মঙ্গলবার চন্দ্রমোহন ইউনিয়নের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু ও দীপক রঞ্জন দাশ নির্বাহী প্রকৌশালী বরিশাল পওর বিভাগ বাউবো।
বর্তমান সময়ে কালাবদল ও আড়িয়াল খাঁ নদী বেপরোয়া হয়ে উঠায় ভাঙ্গতে শুরু করছে চন্দ্রমোহন ইউনিয়নের ৩ পাশ। চন্দ্রমোহন ইউনিয়নের ৩ পাশ ভাঙ্গনের ফলে হুমকীর মুখে রয়েছে চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ, হাই স্কুল ভবন। চন্দ্রমোহন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, দাখিল মাদরাসা, স্কুলের খেলার মাঠ, জৈনপুরী পীর সাহেবের খানকা, ইসলামী ব্যাংক, বাজার, কালাবদল ও আড়িয়াল খাঁর কড়াল গ্রাসের মুখে রয়েছে গুরুত্বপূর্ণ সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নের মানচিত্র, চন্দ্রমোহন ইউনিয়ন রক্ষ করা নিয়ে বিভিন্ন সময়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী অবঃ জাহিদ ফারুক শামীম এমপির কাছে জোরালো দাবী জানায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু সহ ইউনিয়ন বাসীরা। সকলের দাবী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী অবঃ জাহিদ ফারুক শামীম এমপির নির্দেশে এগিয়ে আসেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ভাঙ্গন কবলিত হুমকীর মুখে থাকা চন্দ্রমোহন ইউনিয়নের ঐতিহ্যবাহী ভেদুড়িয়া মাছ ঘাট পরিদর্শন করেন তাঁরা।
পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশালী দীপক রঞ্জন দাশ জানান, যথাশিঘ্র চন্দ্রমোহন ইউনিয়ন রক্ষা বাঁধের জন্য জরুরী ভিত্তিতে এমপির নির্দেশে ব্যবস্থা নেয়া হবে। চন্দ্রমোহন ইউনিয়ন ভাঙন থেকে রক্ষা করার জন্য অতিশিঘ্রই প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রনালয় প্রেরণ করা হবে।
এসময় পাণি উন্নয়ন বোর্ডের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মতিউর রহমান, সাবেক সভাপতি মকবুল মাস্টার, ইউপি সদস্য লিটন রাড়ী, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ফোরকান, ইউপি সদস্য জয়নাল আহম্মেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন সহ স্থানীয় হাজারো অসহায় নদী ভাঙ্গনী মানুষ।