বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মার্কিন নাগরিকদের উদ্ধারেও সৈন্য পাঠাবো না: জো বাইডেন

মার্কিন নাগরিকদের উদ্ধারেও সৈন্য পাঠাবো না: জো বাইডেন

রাশিয়া হামলা চালালে মার্কিন নাগরিকদের উদ্ধারেও সৈন্য পাঠাবো না: বাইডেন
রাশিয়া হামলা চালালে মার্কিন নাগরিকদের উদ্ধারেও সৈন্য পাঠাবো না: বাইডেন

নিজস্ব প্রতিবেদন>>ইউক্রেন নিয়ে ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে। এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্যে তৈরি হল নতুন চাঞ্চল্য। কূটনৈতিক মহলের একাংশের প্রশ্ন, আরও ঘোলাটে হল পরিস্থিতি? বাইডেনের কথায়, “ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।

” হঠাৎ কেন এ কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট?

বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট এনবিসি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমেরিকানদের এখনই ইউক্রেন ছেড়ে যাওয়া উচিত। কেননা, রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করে বসলে সেখানে বসবাসকারী আমেরিকানদের উদ্ধারের জন্যও কোনও সৈন্য পাঠাবে না আমেরিকা।”

তিনি যোগ করেন, “বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি আমরা। এটা একেবারেই ভিন্ন পরিস্থিতি। যেকোনও মুহূর্তে যেকোনও দিকে পরিস্থিতি মোড় নিতে পারে

বাইডেন আরও পরিষ্কার করে বলেন, “কোনও পরিস্থিতিতেই ইউক্রেনে সৈন্য পাঠাবে না আমেরিকা। সেটা যদি রাশিয়ার আক্রমণের পর সে দেশে বসবাসকারী আমেরিকানদের উদ্ধারের জন্যও দরকার হয়, তাও নয়।”

আমেরিকার প্রেসিডেন্টের ব্যাখ্যা, “যদি আমেরিকা ও রুশ সৈন্য একে অপরকে গুলি ছুড়তে শুরু করে, তবে আমরা এক ভিন্ন পৃথিবী দেখব।”

আর এমনটি ঘটলে আরেকটি বিশ্বযুদ্ধ হবে বলেও মন্তব্য করেন বাইডেন।উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দেড় লাখ সেনা পাঠানোর পর শুরু হয়েছে আরেক ‘ঠাণ্ডা যুদ্ধ’।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন আক্রমণের কোনও পরিকল্পনা তাদের নেই। তাহলে এত সেনা টহল কেন? এ প্রশ্নের অবশ্য পরিষ্কার উত্তর দেননি তিনি। ফলত, ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলোর মধ্যে ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়েছে।

বাইডেন হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, তিনি আশা করছেন, পুতিন হয়ত এতটাও বোকামি করবেন না যেখানে আমেরিকার নাগরিকদের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়ে। যদিও এর প্রেক্ষিতে মস্কোর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯