বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীর যাত্রাবাড়ীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫১
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫১

নিজস্ব প্রতিবেদন>>রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৭ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। তারা হলেন- মো. রুবেল মিয়া ও মো. রিপন খান।

আজ বৃহস্পতিবার গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার (০৯ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার সময় দুইজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে একটি কাভার্ডভ্যানে করে ইয়াবা নিয়ে সানারপাড় দিয়ে শনিরআখড়ার দিকে আসছে এমন সংবাদ পাই।

এরপর যাত্রাবাড়ী থানার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অবস্থানকালে কাভার্ডভ্যানটি আসতে দেখলে কৌশলে থামিয়ে ইয়াবাসহ রুবেল ও রিপনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৭ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯