বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(তদন্ত)জাফর আহম্মেদ ও শ্রেষ্ঠ উপপরিদর্শক অপূর্ব চন্দ্র দাস

বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(তদন্ত)জাফর আহম্মেদ ও শ্রেষ্ঠ উপপরিদর্শক অপূর্ব চন্দ্র দাস

বানারীপাড়া প্রতিনিধি >> বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) ও শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই)-এর পুরস্কার লাভ করেছেন যথাক্রমে বানারীপাড়া থানার মো. জাফর আহম্মেদ ও অপূর্ব চন্দ্র দাস। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বরিশাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি ২০২২ সালে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন বিষয়ে পারফর্মেন্সের ভিত্তিতে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোসাইন পিপিএম, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ্, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, আমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ ও উপপরিদর্শক (এসআই) অপূর্ব চন্দ্র দাস অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ। তারা তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বরিশার জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এ পুরস্কার কাজের প্রতি তাদের দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯