বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করল সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী

ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করল সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী

ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করল সিরিয়া
ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করল সিরিয়া

নিজস্ব প্রতিবেদন>>সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বুধবার সকালে জানিয়েছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মধ্য আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়। এই হামলায় সিরিয়ার কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত গোলান মালভূমির আকাশে ঢুকে পড়ে এবং সেখানে বিস্ফোরিত হয়। তখন ইসরায়েল-অধিকৃত গোলান এলাকায় সাইরেন বাজানো হয়।

ইসরায়েল প্রায়ই সিরিয়ার ওপর এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ২০১১ সাল থেকে সিরিয়ায় যে সহিংসতা শুরু করে ইরান, রাশিয়া এবং হিজবুল্লাহর সহযোগিতায় বাশার আল-আসাদ সরকার তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় সন্ত্রাসীদের মনোবল এখনও চাঙ্গা রাখার চেষ্টা করছে ইসরায়েল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯