বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপের অষ্টম প্রস্তাব বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপের অষ্টম প্রস্তাব বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপের প্রস্তাব বাংলাদেশের
যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপের প্রস্তাব বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদন>>আগামী ২২ ও ২৩ মার্চ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র এতে সম্মতি দিলে ওই তারিখে হবে দুই দেশের অষ্টম সংলাপ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

কূটনৈতিক সূত্র জানায়, এবার সংলাপে অংশ নিতে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ভিক্টোরিয়া নুল্যান্ড। এর আগে সপ্তম অংশীদারিত্ব সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছিল। এ কারণে রেওয়াজ অনুযায়ী এবারের সংলাপ হবে ঢাকায়।

সূত্র জানায়, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অংশীদারিত্ব সংলাপের রাজনৈতিক গুরুত্ব ব্যাপক। এ কারণে একে রাজনৈতিক সংলাপও বলা হয়।

এবারের সংলাপে নিষেধাজ্ঞার বিষয়টি প্রাধান্য পাবে। এ ছাড়া অর্থনৈতিক, বাণিজ্যিক, তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট ইস্যুকে গুরুত্ব দেবে ঢাকা। এর আগের সংলাপে উন্মুক্ত, স্বাধীন, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক ভিশন অর্জনে উভয় দেশ সম্মত হয়েছিল। এবারের সংলাপেও বিষয়টি আলোচিত হবে।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর আগের দুটি অংশীদারিত্ব সংলাপে ডিজিটাল নিরাপত্তা আইন, মানবাধিকার পরিস্থিতি, শিশু অধিকার, শ্রম নীতিমালার বাস্তবায়ন, সংখ্যালঘুদের অবস্থা এবং ইন্দো-প্যাসিফিক সহযোগিতার বিষয়টি তোলা হয়।

সূত্র আরও জানায়, বাইডেন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশের সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার ও গণতন্ত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময়ে র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাশাপাশি কংগ্রেসে বিচারবহির্ভূত হত্যা এবং গুম নিয়ে আলোচনা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯