বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় উদয়কাঠিতে হিন্দু সম্প্রদায়ের কীর্তন উৎসবে সাংসদ শাহে আলম

বানারীপাড়ায় উদয়কাঠিতে হিন্দু সম্প্রদায়ের কীর্তন উৎসবে সাংসদ শাহে আলম

অনুসন্ধান ২৪ >>বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা (পশ্চিম) সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও মনোহর পাগল সেবাশ্রমের ২৪ প্রহর ব্যাপী নাম কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল—২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম। এ সময় তিনি বলেন, হিন্দু-মুসলমান এক বৃন্তে দুটি ফুল। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যতই ষড়যন্ত্র করা হোক না কেন, সংখ্যালঘু ভাই ও বোনদের সুখে-দুখে পাশে ছিলাম, আছি ও আমৃত্যু থাকবো। এদিকে মন্দির প্রাঙ্গনে নাম কীর্তন চলাকালীন সময় হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ তাদের প্রিয় সাংসদকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। নারী ভক্তরা উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠান স্থলকে মুখরিত করে তোলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার, সদস্য সহকারী অধ্যাপক জাকির হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুন—উর—রশিদ (স্বপন), উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস, মশিউর রহমান সুমন ও আহম্মেদ সাইফুল, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন, সনাতনী যুব পরিষদের সাধারণ সম্পাদক রিপন বণিক, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল), সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯