বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সৌদির নতুন পতাকায় থাকছে না কালেমা তাইয়েবা

সৌদির নতুন পতাকায় থাকছে না কালেমা তাইয়েবা

নতুন পতাকা আনছে সৌদি, থাকছে না কালেমা তাইয়েবা
নতুন পতাকা আনছে সৌদি, থাকছে না কালেমা তাইয়েবা

নিজস্ব প্রতিবেদন>>নিজেদের জাতীয় পতাকা ও সঙ্গীত বদলে ফেলার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। তাদের নতুন পতাকাতে পবিত্র কালেমা তাইয়েবা থাকবে না বলে জানা গেছে। এতে আরবি ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম।

গত সোমবার দেশটির অনির্বাচিত শূরা কাউন্সিল পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে। শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির পর্যালোচনার পর এই পরিবর্তনের পক্ষে সম্মতি দেওয়া হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

সৌদির শূরা কাউন্সিলের সম্মতিই যে কোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়।সে হিসেবে বাদশাহর অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করা হচ্ছে।

দেশটির স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন নিয়মের উন্নয়ন ও শরীয়া সমর্থিত আইনগুলোকে নবায়ন ও সংস্কার করছে সৌদি সরকার।

প্রসঙ্গত, সৌদির জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত সংস্কারের প্রস্তাবটি ১৯৭৩ সালে রাজকীয় এক আদেশের অনুসারে গ্রহণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯