বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>করোনাভাইরাসে আক্রান্ত ভারতে মৃতের মোট সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।
ভারতের সরকারি হিসাবের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে দেশব্যাপী মৃতের এ সংখ্যা অনেক বেশি বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ প্রাত্যহিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ৭২ জনের কোভিড-১৯ রোগে মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট পাঁচ লাখ ৫৫ জনে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট চার কোটি ১৯ লাখে চলে গেছে।
করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে সাম্প্রতিক সপ্তাহ গুলোতে এ ভাইরাসে আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যায়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গত সপ্তাহে জানায়, দেশের বিভিন্ন রাজ্যে ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর ইঙ্গিত দিয়েছিল।