বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বর্ণালংকার ও সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

স্বর্ণালংকার ও সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

স্বর্ণালংকার ও সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
স্বর্ণালংকার ও সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদন>>বরগুনার তালতলীতে স্বামীর কাছ থেকে ৩ বড়ি স্বর্ন ও ২লক্ষ টাকা নিয়ে নিখোঁজ হয়েছে একগৃহবধূ। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার লাউপাড়া গ্রামের পিত্রালয় থেকে স্বামীর বাড়ী যাওয়ার কথা বলে ওই গৃহবধু পথিমধ্যে উধাও হয়।

রাতেই স্বামী মন্টু মিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, উপজেলার লাউপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের কন্যা লামিয়া (২০) এর সাথে ২০২০সালের জানুয়ারী মাসে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসেম ফকিরের পুত্র মন্টু মিয়ার সাথে বিয়ে হয়। এক বছর যেতে না যেতেই তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। মিন্টু তালতলীর জয়ালভাঙ্গার তাপ বিদ্যুত কেন্দ্রে কাজ করতেন।

স্বামীর বাড়ী যাওয়ার কথা বলে মিন্টুর কাছ থেকে ২ লাখ টাকা ও স্বর্নের দোকানে নিজেদের থাকা ৩ভরি স্বর্ণ নিয়ে অটো গাড়ীতে সোমবার বাড়ীর উদ্যেশ্যে রওয়ানা দেন। কিন্তু বাড়ী পৌছার সময় অতিবাহিত হলেও সে বাড়ী পৌঁছেনি। পথিমধ্যেই শিশু সন্তান নিয়ে উধাও হন লামিয়া।

উধাও হওয়ার পর থেকেই লামিয়ার সাথে থাকা ২টি ফোন নাম্বার বন্ধ রয়েছে। এ ব্যাপারে তালতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গৃহবধু উধাওয়ের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গৃহবধুকে উদ্ধারের জন্য আইনগত কার্যক্রম চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯