বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের স্ত্রী

দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের স্ত্রী

৫ মাস পরে প্রকাশ্য এলেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জু এবং কিমের চাচী কিম ইয়ং হুই। চলমান করোনাভাইরাস মহামারির মধ্যেই বুধবার (২ ফেব্রুয়ারি) তাদেরকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কিমের মতোই উত্তর কোরিয়ার ক্ষমতার বলয়ে তার স্ত্রী ও চাচী বেশ প্রভাবশালী।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ফুটেজে মানসুদায়ে আর্ট থিয়েটার নামে রাজধানী পিয়ংইয়ংয়ের একটি আর্ট গ্যালারিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে বুধবার কিম জং উনের স্ত্রী রি সোল জু ও কিমের চাচী কিম ইয়ং হুই উপস্থিত হতে দেখা যায়। পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন চন্দ্র নববর্ষের ছুটি চলছে।

উত্তর কোরিয়ার ক্ষমতার বলয়ে অত্যন্ত প্রভাবশালী কিম পরিবারের এই দুই সদস্যকে প্রকাশ্যে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ করোনা মহামারির মধ্যে তাদেরকে খুব বেশি বাইরে দেখা যায় না।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর কিমের স্ত্রী রি সোল জুকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। ওই দিনটি ছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্বামী কিম জং উনের সাথে তিনি সেদিন কুমসুসান প্রাসাদে গিয়েছিলেন। ওই প্রাসাদে কিমের বাবা ও দাদা সমাহিত রয়েছেন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, বুধবার স্ত্রী রি সোল জুকে সঙ্গে নিয়ে কিম জং উন আর্ট থিয়েটারের অডিটোরিয়ামে উপস্থিত হওয়ার পর সেখানে উপস্থিত সবাই সমস্বরে তাদের স্বাগত জানান। এসময় সেখানকার মাইকে স্বাগত সংগীত বাজানো হয়।

টিভি ফুটেজে দেখা যায়, লাল ও কালো রঙয়ের ঐতিহ্যবাহী কোরীয় পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত হন রি সোল। ভিডিওতে তাকে স্বামী কিমের সঙ্গে হাস্যোজ্বল অবস্থায় কথা বলতেও দেখা যায়। পরে স্টেজে উঠে চিত্র শিল্পীদের সঙ্গে তারা করমর্দন করেন এবং ছবি তোলেন।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নববর্ষের অনুষ্ঠানে কিমের পাশে ছিলেন রি সোল। সেসময় দীর্ঘ এক বছর জনসমক্ষের বাইরে থাকার পর প্রকাশ্যে হাজির হয়েছিলেন তিনি।

এছাড়া এই ভিডিও ক্লিপে কিমের চাচী কিম ইয়ং হুইকেও দেখা যায়। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তাকে ২০২০ সালের জানুয়ারি মাসের পর প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল। ভিডিওতে তাকে রি সোলের পাশে বসে কনসার্ট উপভোগ করতে দেখা যায়।

বাবার মৃত্যুর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে কিম জং উনের দায়িত্বপালনের প্রথম বছরগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিম ইয়ং হুই। তবে ২০১৩ সালে কিম তার স্বামী জ্যাং সং থায়েকের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি কিম ইয়ংকে।

এর সাড়ে ছয় বছরের মাথায় অনেকটা বিস্ময়কর ভাবেই সবার সামনে উপস্থিত হন তিনি। আর বুধবার প্রকাশ্যে আসার মাধ্যমে গত প্রায় এক দশকের মধ্যে কার্যত দ্বিতীয়বার প্রকাশ্যে এলেন কিমের প্রভাবশালী এই চাচী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯