রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাউখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদন>>পিরোজপুরের কাউখালী উপজেলায় ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা হলেন- কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠি গ্রামের শারমিন আক্তার (৪৫), মেহেদি হাসান মুন্না (১৯), ও ইক্তার জাহান তিশা (২২)।

আজ বুধবার সকালে কাউখালীর মধ্য শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের সাথে থাকা সাড়ে ৮ হাজার ইয়াবা ও নগদ ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯