শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ার জাকির ‘জিনের বাদশা’ সেজে কোটি টাকা হাতিয়ে এখন র‌্যাবের জালে

বানারীপাড়ার জাকির ‘জিনের বাদশা’ সেজে কোটি টাকা হাতিয়ে এখন র‌্যাবের জালে

মামুন আহমেদ >> বরিশালের বানারীপাড়ার জাকির হোসেন ‘জিনের বাদশা’ সেজে কোটি টাকা হাতিয়ে এখনর্্যাবের জালে। বিভিন্ন রোগ নিরাময়, সন্তানের প্রাণ বাঁচানো, গুপ্তধনের লোভ, স্বামী-স্ত্রীর কলহ, নিঃসন্তান নারীর সন্তান লাভসহ সব সমস্যার সমাধান দেওয়া, অদৃশ্য জগতের মহাক্ষমতার অধিকারী করা, জিন-ভূতের আসর দূর করতে জিনকে পাতিলবন্দি করার নামে অসচেতন লোকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ইতোমধ্যে জাকির হাতিয়ে নিয়েছে কোটি টাকা। একই কথা বলে এক প্রবাসীর স্ত্রীসহ দুই ভুক্তভোগীর কাছ থেকে ৮০ লাখ টাকা নিয়েছেন তিনি।

অবশেষে গত শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকির বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সলিয়াবাকপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বাড়িতে আখড়া বানিয়ে প্রতারণা করে আসছিলেন।

শনিবার (২৯ জানুয়ারি) অপরাহ্ণে র্্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। র্্যাব জানায় জাকির হোসেনের প্রতারণার শিকার হন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রী রোমানা। তিনি ২০১৩ সালে দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে নারায়ণগঞ্জে জাকিরের ওই বাসায় সাবলেট ভাড়াটে হিসেবে বসবাস শুরু করেন। কিছুদিন পর রোমানার শারীরিক অসুস্থতা দেখা দিলে এ সুযোগ কাজে লাগান জাকি। তিনি রোমানাকে ঝাড়ফুঁক করে দেন। এতে জাকিরের ওপর অগাধ বিশ্বাস জন্মে তার। এরপর রোমানার মেয়ে অসুস্থ হলে জাকিরের কাছে নিয়ে গেলে মেয়ের ওপর বদ্ জিনের বাদশা ভর করেছে বলে জানান। তাকে ভালো করতে হলে জিনকে পাতিলবন্দি করতে হবে এবং এতে ৫ লাখ টাকা লাগবে। রোমানা তাকে পাঁচ লাখ টাকা দেন। কিছুদিন পর তিন মাসের মধ্যে ২৫ লাখ টাকা না দিলে রোমানা ও তার মেয়েকে বাঁচানো যাবে না এমনকি কয়েকদিনের মধ্যে বদ্ জিনেরা তার পুরো পরিবারের সবাইকে একে একে মেরে ফেলবে বলে ভয় দেখান প্রতারক জাকির। আর যদি জিন বিতাড়িত হয়ে যায় তবে রোমানা পাবে জিনদের গুপ্তধন। প্রাণের ভয়ে রোমানা জমানো টাকা, নিজের যাবতীয় গহনা বিক্রি ও ধার করে জাকিরকে ২৫ লাখ টাকা দেন। এরপর জিন চালান দিয়ে পাতিলবন্দি করা হয়েছে বলে জাকির জানান। কিছুদিন পর জাকির ওই প্রবাসীর স্ত্রী রোমানাকে জানান, তার বোনের মেয়ের ওপর ভয়ঙ্কর জিনের আসর হয়েছে। জিনের আসর থেকে মুক্তি পেতে ও অলৌকিক শক্তি প্রাপ্তির লোভে জমি বিক্রি ও ধার করে ৬ মাসে ধাপে ধাপে ৫০ লাখ টাকা জাকিরের হাতে তুলে দেন রোমানার ভগ্নিপতি খায়ের। কিন্তু এতে অলৌকিক শক্তি না পাওয়ায় জাকিরের সঙ্গে খায়ের যোগাযোগ করলে জাকির জানান, ১০০টি নদীর পানিতে শূকর ও চিলের হৃৎপিণ্ড দিয়ে সাধন করতে হবে। যার জন্য প্রয়োজন হবে আরো ২০ লাখ টাকা। টাকা সংগ্রহের পথ না পেয়ে খায়ের ঘটনাটি তার ছেলেকে জানালে ছেলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ২২ জানুয়ারি র‌্যাবের কুমিল্লা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

কুমিল্লা র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর সাকিব জানান, ভুক্তভোগী ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে জাকিরকে গ্রেফতার করা হয়। পরে নারায়ণগঞ্জের বাসায় র‌্যাব অভিযান চালিয়ে জিনবন্দির কাজে ব্যবহৃত বেশ কয়টি মাটির পাতিল ও তাবিজ-কবজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯