বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>চীনে শীতকালীন অলিম্পিক শুরুর আর মাত্র চারদিন বাকি। কিন্তু কঠোর বিধিনিষেধ সত্ত্বেও গত চার দিনে দেশটিতে আগত অ্যাথলেটস এবং শীতকালীন অলিম্পিক সংশ্লিষ্ট ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
যদিও অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেট, স্টাফ এবং সংশ্লিষ্ট সংবাদকর্মীদের সাধারণ মানুষ থেকে দূরে রাখতে ‘ক্লোজড লুপ’ বাবল আরোপ করেছে চীন।
আয়োজক কর্তৃপক্ষ বলেছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শনিবার ৩৪ জনের এবং রোববার ৩৭ জনের শনাক্ত হয়।
সোমবার রাশিয়ান অ্যাথলেট ভ্যালেরিয়া ভ্যাসনেটসোভা বলেন, বেইজিংয়ে অবতরণের পর দু’বার পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় অলিম্পিকে অংশ নেওয়ার তার স্বপ্ন শেষ হয়ে গেছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে ভ্যাসনেটসোভা বলেন, দুর্ভাগ্যবশত আমার অলিম্পিক স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেল।এদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য এবং আইওসি অ্যাথলেটস কমিশনের প্রধান এমা তেরহোও করোনা পজেটিভ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই ফিনিশ হকি খেলোয়াড় বলেন, যদিও আমার পরিকল্পিত শুরু এটা নয়, তারপরও বেইজিং ২০২২ কার্যকর প্রটোকল দেখে আমি খুশি।