বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগানিস্তানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তালেবান

আফগানিস্তানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তালেবান

ফেব্রুয়ারিতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তালেবান
ফেব্রুয়ারিতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তালেবান

নিজস্ব প্রতিবেদন>>গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তানে বন্ধ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা রোববার জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী।

এদিন কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানান, উষ্ণ অঞ্চলের প্রদেশগুলোর বিশ্ববিদ্যালয় খুলবে ২ ফেব্রুয়ারি আর শীতল অঞ্চলের প্রদেশগুলোর ২৬ ফেব্রুয়ারি।তবে নারী শিক্ষার্থীরা ফিরবেন কি না, সে সম্পর্কে কিছুই বলেননি তিনি।

এর আগে তালেবান কর্মকর্তারা জানিয়েছিলেন, নারীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা করা হতে পারে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান সরকার এখন পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় শুধু ছেলেদের উচ্চবিদ্যালয়গুলো খুলে দিয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুললেও অনেক ক্ষেত্রেই নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারেননি।

তালেবানকে বিদেশি সাহায্য দেওয়া ও জব্দ করা অর্থ উত্তোলনের সুযোগ দিতে নারী শিক্ষা নিশ্চিতে তালেবানের কাছে প্রতিশ্রুতি চেয়েছে পশ্চিমা সরকারগুলো।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের মধ্যে গত বছরের ১৫ আগস্ট দেশটির রাষ্ট্রক্ষমতা দখল করে কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী তালেবান।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯