রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুজিবনগরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

মুজিবনগরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদন>>মুজিবনগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক ফরজ আলী মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, মুজিবনগর উপজেলার তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাদক বিক্রি করার উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিব নগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তায় ফরজ আলীকে ব্যাগ হাতে ঘুরতে দেখা যায়।

থানা পুলিশের দলটি তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯