বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভয়ঙ্কর তুষারঝড় যুক্তরাষ্ট্রে

ভয়ঙ্কর তুষারঝড় যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিবাদ >> নিউইয়র্ক, ৩০ জানুয়ারী : ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। নর’ইস্টার নামের এ তুষারঝড়ে শনিবার ২৯ দানুয়ারী সন্ধ্যার আগমুহূর্ত পর্যন্ত পূর্ব উপকূলের বেশিরভাগ অংশকে আঘাত করেছে। আবহাওয়া বিশেষজ্ঞেরা অনেক এলাকায় বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন।

রোববার ৩০ জানুয়ারী পর্যন্ত তীব্র ঠান্ডা থাকতে পারে বলে জানিয়েছেন তারা।

তুষারঝড়ের গতিপথে থাকা নিউইয়র্ক, নিউজার্সি, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নরেরা জরুরি অবস্থা জারি করেছেন। জীবনের নিরাপত্তার জন্য এসব অঙ্গরাজ্যের মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। বোস্টনের মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, শুধু জরুরি পরিস্থিতিতেই ঘর থেকে বের হওয়া যাবে। এই ঝড়ের প্রভাব ফ্লোরিডাতেও গিয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

FlightAware অনুযায়ী নিউ ইয়র্ক, বোস্টন এবং ফিলাডেলফিয়ার বিমানবন্দরগুলিতে অনেক ফ্লাইট শনিবার বাতিল করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সাড়ে ৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে যদিও উত্তর-পূর্বের বিমানবন্দরগুলি গণ স্ট্র্যান্ডিংয়ের প্রমাণ দেয়নি, কারণ ঝড়টি প্রত্যাশিত ছিল এবং অনেক বিমান সংস্থা অগ্রিম ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। আগামী দুই দিন এই তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯