বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি কে হবেন?

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি কে হবেন?

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে একজন কৃষ্ণাঙ্গ নারীকে নিয়োগ করা হয়েছে।

বর্তমান বিচারক স্টিফেন ব্রেয়ারের অবসরের পর পরই কৃষ্ণাঙ্গ নারীকে সেই পদে নিয়োগ দেয়া হবে। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিবিসি এর প্রতিবেদন অনুসারে, আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই এই মনোনয়ন দেয়া হতে পারে বলে জানা গেছে।

এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কৃষ্ণাঙ্গদের ব্যাপক সমর্থন পান বাইডেন। সেই সময় নির্বাচনী প্রচারণা হিসেবে তিনি জানান, জয়ী হলে একজন কৃষ্ণাঙ্গ নারীকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন।নারী বিচারপতি হিসেবে মনোনয়ন করা হয়েছে, ব্রাউন জ্যাকসন, লিওনার্ড ক্রুগার ও মিশেল চাইল্ডসকে।

৫১ বছর বয়সী ব্রাউন জ্যাকসনকে এই পদের জন্য শীর্ষ প্রতিযোগী বলে মনে করছেন সবাই। তার জন্ম ও বেড়ে ওঠা ওয়াশিংটন ডিসিতে। বর্তমানে বিচারপতি স্টিফেন ব্রেয়ারের ল ক্লার্কের কাজ করেছেন।

৪৫ বছর বয়সী লিওনার্ড ক্রুগার ৮ বছর ধরে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত আছেন। তিনি জ্যামাইকাতে জন্মগ্রহণ করেন। স্থানীয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ইয়েল ল থেকে স্নাতক ডিগ্যী লাভ করেন। তিনি ইয়েল ল জার্নালের সম্পাদক হিসাবে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ছিলেন।

৫৫ বছরের জুলিয়ানা মিশেল সাউথ ক্যারোলাইনার ফেডারেল ডিস্ট্রিক্ট জজ। ২০১০ সাল থেকে দক্ষিণ ক্যারোলিনায় ফেডারেল বেঞ্চে কাজ করছেন।

এই মনোনয়ন প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমি প্রার্থীদের বিষয়ে যাচাইবাছাই করছি। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে যাকে চুড়ান্ত করব তিনি হবেন অসাধারণ, অভিজ্ঞ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯