বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় গাঁজাসহ এক মাদকসেবী গ্রেফতার

বানারীপাড়ায় গাঁজাসহ এক মাদকসেবী গ্রেফতার

মামুন আহমেদ >> বরিশালের বানারীপাড়ায় গাঁজাসহ উৎপল দেবনাথ (৩৫) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর শহরের ২নং ওয়ার্ডের নাথপাড়ার মৃত মণিন্দ্র দেবনাথের ছেলে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ্-আল- মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম থানা এলাকায় রাত্রিকালীন রণপাড়া ডিউটি করাকালীন সময় পৌর শহরের ২নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন সড়কের দক্ষিণ মাথায় পাকা সড়কের ওপর থেকে আসামি উৎপল দেবনাথকে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এসআই আব্দুল্লাহ্ আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ জানান, মামলা হয়েছে, আসামিকে বরিশাল কোর্টে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯