শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে এতিমদের ৬ কোটি ২ লাখ টাকা ভাগ বাটোয়ারা

বরিশালে এতিমদের ৬ কোটি ২ লাখ টাকা ভাগ বাটোয়ারা

আনোয়ার হোসেন .. বরিশাল সদর উপজেলার এতিমদের নামে বরাদ্দকৃত সরকারের কোটি কোটি টাকা উত্তোলন করে যথাযথ সরকারি নির্দেশনা না মেনে উপজেলা সমাজসেবা অফিসার ও এতিমখানার শিক্ষক আত্মসাত করছে। সদর উপজেলার অন্তত ১০টি এতিমখানার এতিমদের নামের কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০২০/২১ অর্থ বছরে ১০টি এতিমখানা মাদ্রাসায় ২৬০ জন এতিমের নামে ৬ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদক এর যৌথ স্বাক্ষর এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগীতায় বরাদ্দকৃত টাকা উত্তোলণ করেছে। ক্যাপিটেশন গ্র্যান্ট বাবদ প্রত্যেক এতিম মাথা পিছু মাসিক বরাদ্দকৃত ২ হাজার টাকা হতে খাদ্য বাবদ ১৬০০ টাকা, পোষাক বাবদ ২০০ টাকা, ঔষধ ও অন্যান্য ২০০ টাকা ব্যয় করার শর্ত রয়েছে।

অভিযোগ উঠেছে, বছরের পর বছর বেশিভাগ প্রতিষ্ঠান ভুয়া এতিমের তালিকা দেখিয়ে বিভিন্ন এতিমখানার ম্যানেজিং কমিটির সদস্যরা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিলে এতিমের বরাদ্দের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তার নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিদর্শন না করেই অর্থ বরাদ্দ দিচ্ছে। ফলে প্রকৃত এতিমরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযোগ উঠেছে, বরাদ্ধ খরচের ব্যাপারে সরকারি কোন নিয়ম নীতি মানছেন না সমাজসেবা কর্মকর্তারা ও শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।

অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কর্নকাঠী আম্মানিয়া এতিমখানা, সারুখালী হোসাইনিয়া এতিমখানা, চরহোগলা ইশায়াতুল ইসলাম মডেল এতিমখানা, পূর্বচাঁদপুরা আহমদিয়া আঃ মজিদ আলহাজ¦ খোরশেদ আলী শরীফ এতিমখানা, সালুকা আঃ মজিদ হাওলাদার এতিমখানা, আহসানাবাদ রশিদিয়া এতিমখানা চরমোনাই, আহমদিয়া এতিমখানা চরকাউয়া, খবিরউদ্দিন সরদার ও আজিমুন্নেছা ইসলামী কমপেক্স চন্ডিপুর, শায়েস্তাবাদ ইসলামিয়া এতিমখানা, পতাং ইউনুছিয়া কেরাতুল কোরআন এতিমখানায় সহ প্রায় এতিমখানায় এতিম নেই। এমনকি এতিমখানাও অদৃশ্য। কোনো কোনো প্রতিষ্ঠান কাগজে কলমে এতিম দেখিয়ে বরাদ্দকৃত টাকা উত্তোলণ করছে উপজেলা সমাজসেবা অফিসার ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, খবিরউদ্দিন সরদার ও আজিমুন্নেছা ইসলামী কমপেক্সটি উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানার নানা বাড়ির। স্থানীয়রা জানান, চন্ডিপুর খবিরউদ্দিন সরদার নামে প্রায় ১০ বছর পূর্বে একটি এতিমখানা ছিলো। সরজমিনে গিয়ে, খবিরউদ্দিন সরদার ও আজিমুন্নেছা ইসলামী কমপেক্স নামে কোন প্রতিষ্ঠান পাওয়া যায়নি, বরং ওই এতিমখানার নাম ভাঙ্গিয়ে ১৪ জন এতিমের নাম দিয়ে বছরে ৩ লাখ ৩৬ হাজার টাকা সমাজসেবা অফিসারের সহযোগীতায় উত্তোলণ করেন উপজেলা মসজিদের ইমাম মাওঃ মোঃ আলী আকবর। ভূয়া বিলে বর্তমানে উপজেলার কর্নকাঠী আম্মানিয়া এতিমখানায় কাগজ কলমে ৩০ জন এতিমের নামে বছরে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলণ করেন, সারুখালী হোসাইনিয়া এতিমখানা ভূয়া বিলে ২১ জন এতিমের নামে বছরে ৫ লাখ ৪ হাজার টাকা উত্তোলণ করেন, চরহোগলা ইশায়াতুল ইসলাম মডেল এতিমখানার ৬০ জন এতিমদের নামে বছরে ১ কোটি ৪৪ লাখ টাকা উত্তোলণ করেন, পূর্বচাঁদপুরা আহমদিয়া আঃ মজিদ আলহাজ¦ খোরশেদ আলী শরীফ এতিমখানার ৩০ জন এতিমের নামে বছরে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলণ করেন, সালুকা আঃ মজিদ হাওলাদার এতিমখানার ২৮ জন এতিমের নামে বছরে ৬ লাখ ৭২ হাজার টাকা উত্তোলণ করেন, আহসানাবাদ রশিদিয়া এতিমখানা চরমোনাই ৩০ জন এতিমের নামে বছরে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলণ করেন, আহমদিয়া এতিমখানা চরকাউয়া ১৮ জন এতিমের নামে বছরে ৪ লাখ ৩২ হাজার টাকা উত্তোলণ করেন, খবিরউদ্দিন সরদার ও আজিমুন্নেছা ইসলামী কমপেক্স চন্ডিপুর, শায়েস্তাবাদ ইসলামিয়া এতিমখানায় ১৫ জন এতিমের নামে বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা উত্তোলণ করেন, পতাং ইউনুছিয়া কেরাতুল কোরআন এতিমখানায় ১৪ জন এতমের নামে বছরে ২ লাখ ৮ হাজার ১২ টাকা উত্তোলণ সহ প্রায় এতিমখানায় এতিমদের খাবারের বরাদ্দকৃত টাকা উপজেলা সমাজসেবা অফিসার ও ম্যানেজিং কমিটির সদস্যরা ভাগাভাগি করে খায়। সমাজসেবা অধিদফতরের নিয়মানুযায়ী যেসব শর্তে বরাদ্দ আসে তার ছিটেফোঁটাও নেই বেশির ভাগ এতিমখানায়। তারপরও বিভিন্ন তদবিরে বরাদ্দ দেয়া হচ্ছে এতিমখানাগুলোতে। এতিমদের টাকা যাতে নির্দিষ্ট খাতে ব্যয় হয় সে ক্ষেত্রে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন তারা।

পতাং ইউনুছিয়া কেরাতুল কোরআন এতিমখানার সাধারন সম্পাদক মোঃ বজলুল হক জানান, আমাদের এতিম খানায় ১৪ জন এতিম আছে। সভাপতি ও প্রধান শিক্ষকের স্বাক্ষরে টাকা উত্তোলন করি। সরজমিনে গিয়ে, পতাং ইউনুছিয়া কেরাতুল কোরআন এতিমখানায় কোন এতিম পাওয়া যায়নি। সাধারন সম্পাদকের অভিযোগ, উপজেলা অফিস ভালো করে জানেন, কোন এতিমখানায় এতিম নেই! এত এতিম আসবে কোথায় থেকে! এতিমের বরাদ্দ উপজেলা পরিষদের সমাজসেবা অফিসার সহ সবাই ভাগ পায়।

চরহোগলা ইশায়াতুল ইসলাম মডেল এতিমখানার মোঃ দেলোয়ার হোসেন সুবিধাভোগী এতিমদের তালিকা সর্ম্পকে জানতে চাইলে কোন সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। অথচ উক্ত মাদ্রাসা থেকে ৬০ জন এতিম সুবিধা পাচ্ছে।
পূর্বচাঁদপুরা আহমদিয়া আঃ মজিদ আলহাজ¦ খোরশেদ আলী শরীফ এতিমখানার মাও: মোঃ আলতাফ হোসেন জানান, আমরা ৩০ জন এতিমের ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলণ করে মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের মাঝে খরচ করি।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শারমিন সুলতানা জানান, সঠিকভাবেই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এতিমদের টাকা আত্মসাৎ এর ব্যাপারে অভিযোগ পেলে কোন ছাড় নেই। জেলা সমাজসেবা উপ-পরিচালক আল মামুন তালুকদার জানান, আমি ওই সকল এতিমখানার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯