শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে এনজিওর নামে মৎস্য কর্মকর্তা ও এসডিএফ কর্মকর্তাও অপতৎপরতা, মনিরা কোটি কোটি টাকার মালিক

বরিশালে এনজিওর নামে মৎস্য কর্মকর্তা ও এসডিএফ কর্মকর্তাও অপতৎপরতা, মনিরা কোটি কোটি টাকার মালিক

আনোয়ার হোসেন  >> বরিশাল সদর উপজেলার ইউনিয়নগুলোর জেলেদের হাতে হাতে এসডিএফ এর নামের এনজিও বই। ওই সকল বইগুলোর সমাজসেবা বা সরকারী কোন প্রতিষ্ঠানের নিবন্ধন নেই। তবু এনজিও উল্লেখ করে নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এনজেএলআইপি) সাইনবোর্ড টাঙিয়ে ইউনিয়নগুলোতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ’ নামে একটি নাম স্বর্বস্ব প্রতিষ্ঠান। জেলেদের লোভ লালসা ও মিথ্যা আশ^াস দিয়ে এনজিও চালাতে উদ্ভুদ্ধ করার পাশাপাশি সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে বরিশাল সদর উপজেলার ইউনিয়নগুলোতে নানা অতৎপরতা চালিয়ে গেলেও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে প্রতিষ্ঠানটি। নগদ অর্থ বিতরণ, নলকূপ বিতরণসহ কিছু কাজ করার আশ্রাস দিয়ে গেলেও এসডিএফ এর বেশির ভাগ কর্মকান্ডই অদৃশ্য।

নিবন্ধিত কোন এনজিও সংস্থা না হওয়া স্বত্বেও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ’ নামের এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা অবৈধ অর্থায়ন হয়েছে নূতন জীবন লাইভলীহুড এমপ্রুভমেন্ট প্রজেক্ট এনজেএলআইপির।

অনুসন্ধান কালে জানাযায়, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট উপকূলবর্তী সামুদ্রিক টেকসই মৎস্য প্রকল্প সুনীল সমুদ্র অর্থনীতির সূফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবন মান উন্নয়নের গৃহিত সরকারি প্রকল্প। প্রকল্প এলাকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ফেনি, কক্সবাজার, লক্ষীপুর ও নোয়াখালী জেলাসহ ৪৫টি উপজেলার উপকূল অঞ্চলের দরিদ্র মৎস্যজীবীদের জীবনমানের উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনা পরিবেশে সুরক্ষিত রেখে উপকূলীয় মৎস্যজীবীদের অবদান বৃদ্ধি করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্ত সম্পূর্ণ অলাভজনক স্বায়ত্বশায়িত্ব প্রতিষ্ঠানের কম্পোনেন্ট-৩ এসডিএফ এর মাধ্যেমে বাস্তবায়ন করছে। অনুসন্ধানকালে, এসডিএফ কম্পোনেন্ট-৩ এর আওতার কাজ না করে অর্থ আত্মসাতে প্রমাণ পাওয়া যায়।

এসডিএফ সংস্থার সরেজমিনে কাজ করিতে হলে যে সকল ডকুমেন্ট থাকার দরকার তা কিছুই নেই এসডিএফ এর কাছে। তথ্য মতে, এসডিএফ সংস্থা উপজেলা পর্যায়ে কাজ করিতে হলে, উপজেলা নির্বাহী অফিসার হবে সংস্থার সভাপতি। কিন্তু এসডিএফ এর কর্মকর্তারা উপজেলা নির্বাহীকে আড়াল করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে ম্যানেজ করে জেলেদের জিম্মি করে অবৈধ ভাবে নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামের বই ছাপিয়ে ইউনিয়নের প্রতি জেলেদের কাছ থেকে ৪০ টাকা হাড়ে ১ হাজার সদস্য তৈরি করে মাসে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

জেলে হারুন ব্যাপারী, মালেক ঢালী, সেকান্দার মোল্লা, নিজাম সিকদার সহ একাধীক ব্যক্তিরা বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যমত ও এসডিএফ কর্মকর্তা মনিরা আক্তার ওয়ার্ডে জেলেদের নিয়ে মিটিং ডেকে বই হাতে দিয়ে বলেন, যারা সদস্য হবে না, ওই সকল জেলেদের নাম তালিকায় তাকিবে না। এমনকি পরর্বতীতে তারা জেলেদের নামের কোন চাল পাবেন না বলে জানান, মৎস্য কর্মকর্তা ও এসডিএফ সংস্থার মনিরা।

কম্পোনেন্ট-৩ এর কাজ কি! উপজেলা মৎস্য কর্মকর্তা প্রতিনিধিকে জানায়, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্ত সম্পূর্ণ অলাভজনক স্বায়ত্বশায়িত্ব প্রতিষ্ঠানের কম্পোনেন্ট-৩ এসডিএফকে সহযোগীতা করার জন্য আমাদের দপ্তরে চিঠি দেয়। উপজেলা মৎস্য অফিসের সিনিয়র কর্মকর্তা হিসাবে আমাকে কোন পাওয়ার দেয়নি, এসডিএফ কম্পোনেন্ট-৩ আওতায় কি কাজ করবে তা দেখভাল করার জন্য। তাই এসডিএফ এর কর্মকর্তারা ইউনিয়নে কি করে, আর জেলেদের কি বলে সদস্য করেন, ওই বিষয় তারাই ভালো জানেন। তিনি আরো বলেন, সরকারের সাথে তাদের কি চুক্তি হয়েছে, কম্পোনেন্ট-৩ মাধ্যেমে কি সেবা পাবে জেলেরা তা আমি জানিনা। তবে এসডিএফ যে বইটি দিয়ে সদস্য করেন ওই বই এর বিষয় আমার কিছু জানা নেই। তবে অবৈধ এসডিএফ এর এনজিও বিষয়ে জেলা প্রশাসনের এনজিও তদারক শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামে তাদের তালিকায় কোন এনজিও নেই। যদি ইউনিয়নে কাজ করে থাকে সেটি সম্পূর্ণ অবৈধ। একইভাবে ঢাকা এনজিও ব্যুরোতেও খোঁজ নিয়ে নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট কোন অস্থিত্ব পাওয়া যায়নি।

নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট সংস্থার বই দিয়ে বিভিন্ন ইউনিয়নে দিনের পর দিন নারী সদস্যদের কাছ থেকে মিথ্যা লোভ লালসা দিয়ে প্রশাসনের চৌখ ফাঁকি দিয়ে টাকা উত্তোলণ করে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ জেড হাউজ, বাড়ী নং-৬/৬, ব্লক-এফ লালমাটিয়া ঢাকা ১২০৭ ভূয়া ঠিকানার বই দিয়ে বরিশালের ইউনিয়নগুলোর অসহায় জেলেদের জিম্মি করে টাকা উত্তোলণের অভিযোগ পাওয়া গেছে।

চন্দ্রমোহন ইউনিয়নের সদস্য হেলেনা বেগম বলেন, সংস্থার লোকেরা বিভিন্ন লালসা দিয়ে প্রায় ২ বছর আগে আমাকে নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট সংস্থার সদস্য করে প্রতি মাসে ৪০ টাকা করে নেয়। সদস্য হবার আগে বলেছে আপনার নামে ব্যাংক একাউন্ট হবে সেখানে সরকারে বিভিন্ন সহযোগিতার টাকা জমা হবে। এমনকি এখন যে টাকা জমা রাখবেন, সেই টাকাও আপনাদের একাউন্টে জমা থাকবে এবং আপনারা উঠাতে পারিবেন। তিনি বলেন, এখন ৩বছরেও জানিনা কোন ব্যাংকে একাউন্ট হয়েছে। আমি জানতে চাইলে তারা বলেন, বেশি জানতে চাইলে সদস্য পদ থাকবে না। ইউনিয়নের খোকন রাড়ী, মোহাম্মাদ ডালী, লিটন শলিফ, কেরামত বিশ^াস, মুন্নি আক্তার, রেশমা বেগম, পারভীন বেগম, সেফালী বেগম, কহিনুর বেগম সহ প্রায় ওয়ার্ডের সদস্যরা একই অভিযোগ তুলিনে এসডিএফ পরিচালনাকারী মনিরা আক্তারের বিরুদ্ধে।

সংস্থাটি যে ব্যক্তি ইউনিয়নে পরিচালনা করছে তারে সহ উপজেলা পরিষদের সিনিয়র মৎষ্য কর্মকর্তাকে ঘিরেও জনমনে নানা প্রশ্ন ও রহস্য বিরাজমান। নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামে ভুয়া এই প্রতিষ্ঠানটি উপজেলা পরিষদের সিনিয়র মৎষ্য কর্মকর্তা ও এসডিএফ এর বরিশালে দায়িত্বরত মনিরা আক্তার পরিচালনা করে আসছে বলে অভিযোগ উঠেছে।

জেলেরা বলেন, উপজেলা পরিষদের সিনিয়র মৎস্য কর্মকর্তা আমাদের এনজিও চালাতে বাধ্য করেছে। তারা আরও বলেন, সরকারী চাকুরী পাশাপাশী মৎস্য কর্মকর্তা অবৈধভাবে এসডিএফকে সাথে নিয়ে এনজিওর কাজ পরিচালনা করছে।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি বরিশাল উপজেলা পরিষদে দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের কোন এনজিও কর্মকর্তা আমার কাছে আসেনি। তাই আমি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর কাজ কর্মর বিষয়ে কিছু জানিনা। এসডিএফ এর এনজিওর বিষয়ে অর্থমন্ত্রীর একান্ত সচিব (যুগ্নসচিব) ড. মোঃ ফেরদৌস আলম দৈনিক চিত্রকে বলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ যে চুক্তিতে প্রকল্প নিয়েছে তা সঠিক ভাবে পালন করতে হবে। আপনি এসডিএফ এর এমডিকে জানান। তবে এসডিএফ এর বরিশালের দায়িত্বরত কর্মকর্তারা কোন তথ্য দিতে নারাজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯