বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় সর্বোচ্চ ঝুঁকির তালিকায় আরও যে ২২ টি পর্যটন স্থান

করোনায় সর্বোচ্চ ঝুঁকির তালিকায় আরও যে ২২ টি পর্যটন স্থান

করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকির তালিকায় আরও যে ২২ পর্যটন স্থান
করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকির তালিকায় আরও যে ২২ পর্যটন স্থান

নিজস্ব প্রতিবেদন>>বিশ্বজুড়ে আবারও দাপট দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিভিন্ন দেশে ৩০ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ে ভাইরাসটির ছোবলে মৃত্যু হয়েছে ৮ হাজারের বেশি মানুষে।

করোনাভাইরাস পরিস্থিতির এই অবনতির কারণে বিশ্বের আরও ২২টি পর্যটন স্থান বা দেশকে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। মঙ্গলবার এই তালিকা করা হয়। এ নিয়ে এমন স্থানের সংখ্যা ছাড়িয়ে গেছে একশ।

এর আগের সপ্তাহে মাত্র দুটি দেশকে লেভেল-৪ বা অতি উচ্চ ঝুঁকির তালিকায় ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে বাড়তি ২২টি দেশকে লেভেল-৩ ক্যাটেগরিতে যুক্ত করেছে সিডিসি। লেভেল-৪ভুক্ত করা হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়াকে।

গত ২৮ দিনে প্রতি এক লাখ অধিবাসীর মধ্যে যেসব স্থানে কমপক্ষে ৫০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে সিডিসি লেভেল-৪ হিসেবে তালিকাভুক্ত করেছে। এসব স্থান সফরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে তারা।ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিতে থাকা দেশ বা স্থানগুলোর মধ্যে আছে আলবেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামা, বাহরাইন, বারমুডা, বলিভিয়া, বৃটিশ ভার্জিন আইল্যান্ডস, কেপ ভার্ডি, মিশর, গ্রেনাডা, গায়েনা, ইসরাইল, পানামা, কাতার, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, সেইন্ট মার্টিন, সুরিনাম, তুর্কস অ্যান্ড সাইকোস আইল্যান্ডস এবং উরুগুয়ে।

এর মধ্যে গত সপ্তাহে লেভেল-১ এ ছিল বৃটিশ ভার্জিন আইল্যান্ডস।
লেভেল-১ হল কম ঝুঁকির দেশ। কিন্তু এক সপ্তাহেই তা লেভেল-৪ এ উঠে গেছে। আগের সপ্তাহে লেভেল-২ তে ছিল ক্যারিবিয়ান অন্য দ্বীপ গ্রেনাডা ও আফ্রিকা উপকূলে সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে।
অন্যদিকে ইউরোপের নতুন করে একটি দেশের নাম যুক্ত হয়েছে লেভেল ৪ এ। এর কারণ, প্রায় এক মাস ধরে ইউরোপের অনেক দেশ সিডিসির লেভেল ৪ এ রয়েছে। এর মধ্যে আছে ফ্রান্স, জার্মানি, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, স্পেন ও বৃটেন।

কানাডা ও দক্ষিণ আফ্রিকার মতো অনেক জনপ্রিয় গন্তব্যও রয়েছে লেভেল চারে। নতুন ২২টি গন্তব্য মিলে এই লেভেলের অধীনে মোট স্থানের সংখ্যা শতাধিক। তবে এতে যুক্তরাষ্ট্রের নাম যুক্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্রকে লেভেল চারের রঙ দেওয়া হয়েছে। সেটাও উঠে এসেছে লেভেল ৪ এ। অন্য ১৯টি ভ্রমণের স্থান ছিল লেভেল-৩ এ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯