শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন >> বরিশাল সদর উপজেলার ২৬নং চরবাড়িয়া লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদ মিলন ক্লাশ ফাঁকি দিয়ে নগরীর ভাটিখানা বাজারে চায়ের দোকানে আড্ডায় দিন কাটছে তার। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ২৬নং চরবাড়িয়া লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অনেকেই বিদ্যালয় ফাঁকি দিয়ে নিজ কাজে ব্যস্ত থাকেন বাসা বাড়িতে, ক্লাস টাইমে তাদের ব্যক্তিগত কাজ নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুর ঘুর করেন। দিনের পর দিন ওইসব শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে শুধুমাত্র হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে উপজেলা সদরে এসে সময় কাটান। দীর্ঘদিন প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা প্রত্যন্ত এলাকার ২৬নং চরবাড়িয়া লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকলেও দিনের পর দিন উপজেলা সদরে অবস্থান করেন। উল্লেখ্য, শিক্ষকদের সাথে সহকারী শিক্ষা অফিসারদের সাথে ব্যক্তিগত তদবির থাকায় তাদের কোন কৈফিয়ত দিতে হয় না। সুযোগ বুঝে ওইসব কর্মরত শিক্ষকরাও নির্দিষ্ট সময়ের অনেক পরে বিদ্যালয়ে হাজির হয়ে নামমাত্র ক্লাস নিয়ে দুপুরের পরে পরেই বাড়ি চলে যায়। প্রধান শিক্ষক রাসেদ মিলন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান অসন্তোষজনক হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অবিভাবকগনের সাথে দ্বন্দ লেগে আছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগেও সদর উপজেলার ৪৪নং চন্ডিপুর সরকারী প্রথমিক বিদ্যালয়, ৩০ নং চরআইচা(২) সরকারী প্রথমিক বিদ্যালয়, ২৮নং হবিনগর সরকারী প্রথমিক বিদ্যালয়, ১৫৪ নং উত্তর পঞ্চিম চরআইচা সরকারী প্রথমিক বিদ্যালয়, ১৬০ নং চরবুখাই নগর সরকারী প্রথমিক বিদ্যালয়, ৫৬নং দুর্গাপুর(১)সরকারী প্রথমিক বিদ্যালয়, মধ্য রাজার চর সরকারী প্রথমিক বিদ্যালয়, ৬৭নং নরকাঠী সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি। ফলে ওইসব বিদ্যালয়ে লেখাপড়ার মান দিনের পর দিন কমে যাচ্ছে।
স্কুল ফাঁকি দেওয়ার ব্যাপারে এটিও সাবিনা আক্তার বলেন, কোন শিক্ষক স্কুল চলাকালীন সময়ে স্কুল ফাঁকি দিয়ে থাকিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মুঃ জাহিদুল কবির তুহিন জানান, স্কুল ফাঁকি দিতে কোন শিক্ষক পারে না। শিক্ষার্থীদের বই এর বিষয় তিনি বলেন, বইর উপকরণ ১টি, তাছাড়ও বহু উপকরণ আছে, যেখানে সব স্কুলে পুরানো বই আছে, সেগুলো দিয়ে তারা পাঠদান করাতে পারেন। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষরা পাঠদানে গাফিলতি ও বরাদ্দে অর্থ যদি সঠিক কাজে ব্যয় না করে থাকেন, তাহলে ওই সকল শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে পুলিশের মতো তদন্ত রির্পোট দেওয়ার দায়িত্ব আমার। এতো অনিয়ম প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কি জানে না! যেখানে প্রতিটি বিদ্যালয়ের প্রধানকে ভিডিও কলে কথা বলার ব্যবস্থা করে দিয়েছি এমনকি তাদের একটি খরচও দেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফোনের ভিডিও কলের মাধ্যেমেই সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের সাথে ভিডিও কলে শিক্ষরা কোথায় আছে দেখার ব্যবস্থা করা হয়েছে। তার পরেও শিক্ষদের বিরুদ্ধে এমন অভিযোগ, আসলে আমার যানা ছিলো না। তবে বিষয়গুলো আমি আমার অফিসারকে জানাবো তিনি অবশ্যই ব্যবস্থা নিবেন।