বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালের ইউএনও মনিরুজ্জামানের কারণে পরিবেশ ফিরে পেলো উপজেলা পরিষদ

বরিশালের ইউএনও মনিরুজ্জামানের কারণে পরিবেশ ফিরে পেলো উপজেলা পরিষদ

আনোয়ার হোসেন >> বরিশাল উপজেলা পরিষদ চত্বরে কোন ময়লা আবর্জনা এখন আর চোখে পড়ে না। কেহ ইচ্ছে করেও ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে না। পরিষ্কার পরিচ্ছনতা দেখে মনে হয় উপজেলা পরিষদে প্রধানমন্ত্রীর আগমনের আভাস। কেউ কেউ উপজেলা পরিষদের পরিবেশ দেখে দপ্তরে কর্মকর্তাদের সাথে আলাপ করেন, মন্ত্রনালয় থেকে কেউ আসবে না কি? দিন দিন উপজেলা পরিষদের দৃশ্য পাল্টে যাচ্ছে। উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষের মনে নানা প্রশ্ন! যুগযুগ ধরে যা দেখা যায়নি হঠাৎ এমন দৃশ্য দেখে সবাই অবাক।

উপজেলা পরিষদ সূত্রে জানাযায়, আসলে পরিষদ চত্বর পরিষ্কার করার উদ্দেশ্য কারো আগমণ নয়। অফিস স্টাফরা বলেন, নতুন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান যোগদানের পরে থেকেই পরিষদ চত্বরের সকল দপ্তরের অফিসারদের অফিস এবং অফিসের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন তিনি।

তারা আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসার সকল দপ্তরের অফিসারদের নিয়ে মিটিংগে বলেন, উপজেলা পরিষদের সকল দপ্তরের ভিতরে বাহিড়ে পরিষ্কার রাখা জরুরী, অপরিকল্পিত অফিস কখনই অফিসিয়াল কাজের সঠিক পরিবেশ হতে পারে না। দুঃখজনক, অনেক অফিসার সব সময় এসব ব্যাপার আমলে নেয় না; আসলে মনে হয় তারা অফিসে ডুকার আগে এ বিষয়গুলো দেখভাল করেন না; বিভিন্ন দপ্তরের অফিসারদের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের অফিস আপনাদের পরিষ্কার রাখা উচিত। খুবই সস্তাভাবে পরিচালিত অফিস কার্যক্রম বিভিন্ন ধরনের বদোভ্যাস অফিস কর্মীদের মধ্যে সংবর্ধিত করতে পারে।

 

যদি বিস্কিটের গুঁড়া, ছোট কাগজের টুকরা আর কাঁকর-বালির কণা ছড়িয়ে থাকে তবে একটা সময় জমতে জমতে আপনার পা রাখার উঁচুস্থানও হয়ে যেতে পারে। একটি অপরিচ্ছন্ন অফিস কখনই গোছানো কোন ফলাফল আশা করতে পারে না সেই অফিস স্টাফদের কাছ থেকে। অফিস স্টাফরাও সব সময় অলস মুডে থাকবে; ফাইলগুলো গোছানো থাকবে না, ফলে যথার্থ ফাইল খুঁজতে যথেষ্ট সময় নষ্ট হবে।

এছাড়াও অফিস স্টাফদের মধ্যে কাজ করার কোন উৎসাহ থাকবে না। যদি একটি অফিস জিরো টলারেন্স পলিসি নীতি নিশ্চিত করতে পারে অপরিচ্ছনতার বিপক্ষে তবে সরকারী অফিসগুলো কর্মক্ষম স্টাফদের সাথে অধিক সেবার কাজ নিশ্চিত করতে পারবে যথার্থভাবে।

একটি পরিচ্ছন্ন অফিস অনেক কিছুই বলে দেয় আপনার অফিস সম্পর্কেঃ আপনি উপজেলা পরিষদের যেই হয়ে থাকুন না কেন আপনার অফিসে দুর দুরন্ত থেকে মানুষ আসবেই; আর আপনি নিশ্চয়ই চাবেন না যে আপনার অপরিচ্ছন্ন অফিসে দেখে তারা বিরক্ত হোক বা অসন্তুষ্ট হোক।

একটি মানসম্মত পরিচ্ছন্ন গোছানো অফিসের পরিবেশ সবার মধ্যে কিছু পজিটিভ ধারণা তৈরি করবে আপনাদের অফিস নিয়েঃ এটি বোঝাবে যে আপনাদের উপজেলা পরিষদ আপনার অফিস স্টাফ এবং আগত অথিতিদের সুস্বাস্থ্য নিয়ে খুবই যত্নশীল।

উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছনতার বিষয়ে নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, পরিষ্কার পরিচ্ছনতা ঈমানের অঙ্গ। সব কিছুই পরিষ্কার রাখা ভালো। তাছাড়ও উপজেলা পরিষদে মানুষ সেবা নিতে আসেন। উপজেলা পরিষদ চত্বরের পরিবেশ ভালো থাকুক সবাই চায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯