বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>প্রথম ইনিংসে কিউই পেসারদের গতি এবং সুইংয়ের কাছে পরাস্থ টাইগার ব্যাটসম্যানরা। ব্যাটিং বিপর্যয়ে ১২৬ রানেই গুটিয়ে যায় সাদমান-মুমিনুলরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ইয়াসির আলী।
ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল আরও ১৯৬ রান। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে তারা এখনো পিছিয়ে ৩৯৫ রানে। ইয়াসির কেবল তার তৃতীয় টেস্ট খেলছে, আজ আউটটা দূর্ভাগ্যজনক ছিলো। কিন্তু গত ম্যাচের মতো এই ম্যাচেও পরিস্থিতির দাবি খুব ভালোভাবে মিটিয়ে ব্যাটিং করেছে সে।’
ফলোঅনে পড়ায় ম্যাচের তৃতীয় দিন আবারো ব্যাটিংয়ে নামতে পারে বাংলাদেশ। অথবা নিউজিল্যান্ড দল আবারো নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারে। এই ব্যাপারে কিউই দলপতির সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
বাংলাদেশের ইনিংসে আরো খারাপ হতে পারতো যদি না ইয়াসির আলী ও সোহান দলের হাল না ধরতেন। তাদের আগে নামা পাঁচ ব্যাটার কিংবা পরের চারজনের কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি। যেখানে ইয়াসির আলী খেলেন ৫৫ রানের ইনিংস ও সোহান খেলেন ৪১ রানের ইনিংস।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের মুখে তাই ঝড়েছে দুই শিষ্যকে নিয়ে প্রশংসা। তিনি বলেছেন, ‘সোহান খুব পজিটিভ খেলেছে। বোলারদের ভালোভাবে এগিয়ে এসে খেলেছে। ফ্রন্টফুটে খুব সাবলীল ছিলো। সামনের পায়ে ভরের স্থানান্তর খুব ভালো করেছে।
আলাদা করে ইয়াসিরের প্রশংসা করতে গিয়ে প্রিন্স বলেন, ‘ইয়াসিরের ডিফেন্স ভালো ছিলো এবং তার সিদ্ধান্তগুলো সঠিক ছিলো। এটা ওরকমই পিচ। আপনাকে আত্মবিশ্বাসের সাথে বল ছেড়ে দিতে হবে। কোন বলে আপনি ডিফেন্সিভ শট খেলবেন আর কোন বলে এটাকিং, এই সিদ্ধান্তটা আপনাকে ঠিকমতো নিতে হবে।’
নিজ দলের ব্যাটারদের আরও বেশি বল ছাড়তে পরামর্শ দিয়ে ব্যাটিং কোচ বলেন, ‘আমরা নিউজিল্যান্ড ব্যাটারদের কাছ থেকে দেখেছি, অফস্ট্যাম্পের বাইরের অনেক বল ছেড়ে খেলেছে। কিউই ব্যাটারদের ক্ষেত্রে এটা সহজাত বৈশিষ্ট্য। কারণ তারা বাউন্সি উইকেটে বেশি খেলে।’