বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাবেক যোগাযোগমন্ত্রী,এম. মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক যোগাযোগমন্ত্রী,এম. মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক যোগাযোগমন্ত্রী, বরিশালের কৃতিসন্তান এম. মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক যোগাযোগমন্ত্রী, বরিশালের কৃতিসন্তান এম. মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদন>>আজ ৯ জানুয়ারী সাবেক যোগাযোগমন্ত্রী, সাবেক শিল্প সচীব, সাবেক বানিজ্য সচীব, সাবেক সংসদ সদস্য এবং সাবেক রাষ্ট্রদূত এম, মতিউর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী।এম, মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

কাউখালি মাধ্যমিক স্কুল থেকে ম্যাট্রিক পাশ পর তিনি বরিশাল বি, এম কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম, এ এবং এল, এল, বি সম্পন্ন করেন।

১৯৪৯ সালে এম, মতিউর রহমান সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরিতে যোগ দেন।
কর্ম জীবনঃ
১৯৬০ সাল থেকে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উচ্চ পদের দায়িত্বে ছিলেন যেমন অর্থ মন্ত্রনালয়ের ইকোনোমিক পুলের সদস্য এবং কেন্দ্রীয় সরকারের সচীব উল্লেখযোগ্য।

পরবর্তীতে এম, মতিউর রহমান আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) হিসাবে পরিকল্পনা ও উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরেই সদরঘাট লঞ্চ টার্মিনালের গোড়াপত্তন হয় এবং বাকল্যান্ড বাঁধ IWTA’র অধীনে নিয়ে আসেন। তিনি নিজ প্রচেষ্টায় তৎকালীন ডি, আই, টি’র কাছ থেকে ঢাকার মতিঝিলে একটি প্লট বরাদ্দ নিয়ে সেখানেই IWTA’র প্রধান কার্যালয় স্থাপন করা হয়।

১৯৬৫ সালে তিনি ন্যাশনাল শিপিং করপোরেশনের ডাইরেক্টরের দায়িত্ব পালন করেন।
এম, মতিউর রহমান তার কর্মময় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ লাভ করেন এবং সদ্য স্বাধীন বাংলাদেশে শিল্প ও বানিজ্যের উন্নয়নের লক্ষে বঙ্গবন্ধু ১৯৭৩ সালে এম, মতিউর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের সচীব পদে নিয়োগ দেন।

এই সময়ে তিনি আবদুর রব সেরনিয়াবত, সৈয়দ নজরুল ইসলাম, এ, এইচ এম, কামরুজ্জামান সহ অন্যান্য জাতীয় নেতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। পরবর্তীতে তিনি বানিজ্য মন্ত্রণালনের সচীব হিসাবে দায়িত্বভার গ্রহন করেন।

১৯৭৬-৮২ সাল পর্যন্ত তিনি বানিজ্য সচীব থাকাকালে দেশের আভ্যন্তরীণ ব্যবসা বানিজ্যের সামগ্রিক উন্নয়ন হয়। ১৯৮২-৮৪ সাল পর্যন্ত জাপান ও কোরিয়ায় রাষ্ট্রদূত থাকার সময়ে সেই সব দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ব্যাবসা বানিজ্য ও রপ্তানী বৃদ্ধি পায়।

১৯৮৬ সালে এম, মতিউর রহমান বরিশাল সদর সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৫-৮৬ সালে তিনি অগ্রনী ব্যাংকের চেয়্যারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে এম, মতিউর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী নিযুক্ত হন।
যোগাযোগমন্ত্রী হিসাবে দেশের উন্নয়নে তার কর্মকান্ডঃ
এম, মতিউর রহমান যোগাযোগমন্ত্রী থাকাকালীন সময়েই যমুনা সেতু বর্তমানে বঙ্গবন্ধু সেতুর ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।

তিনি যোগাযোগমন্ত্রী থাকার সময়ে দেশের জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও সংযোগকারি সড়কের পরিমাপ ৬ হাজার ৩ শত ৪২ কিলোমিটার হতে উন্নিত হয়ে। তার সময়েই দেশে ১ হাজার ৮ শত ৯১ মিটার দীর্ঘ ১২ টি নতুন সেতু নির্মিত হয়েছে। এম, মতিউর রহমানের মন্ত্রিত্বকালীন সময়েই মেঘনা সেতু, বুড়িগঙ্গা সেতু, শেরপুরে হালদা সেতু সহ মোট ১৭টি সেতুর কাজ শুরু হয়।

যমুনা বহুমূখী সেতু, বা বঙ্গবন্ধু সেতুর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ উন্নয়নের লক্ষে ৪১০ কিলোমিটার নতুন সড়ক তৈরী করা হয়। তার মন্ত্রিত্বকালিন সময়ে নতুন নতুন রেলপথ নির্মাণ এবং রেলসেতু পুনর্নির্মাণ করা হয়।
এই সময়ে তিনি তার নিজ জেলা পিরোজপুর সহ সমগ্র দক্ষিন বঙ্গের ব্যপক উন্নয়ন সাধন করেন যার মধ্যে বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা সড়ক তৈরী সহ অত্র এলাকার নতুন নতুন রাস্তা ঘাট তৈরী এবং উন্নয়ন সহ ঢাকা-মাওয়া-কাওড়াকান্দি-ভাঙ্গা সড়ক নির্মাণ করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি নিজ খরচে অত্র এলাকার অগণিত ছাত্র ছাত্রীদের লেখা পড়ার ব্যবস্থা করে দেন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি নানাবিধ দায়িত্ব পালন করে এসেছেন এবং দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সচেষ্ট ছিলেন।

মাদারীপুর-শরিয়তপুর-নড়িয়া-জাজিরা সড়কটি নির্মিত হলে ঢাকার সাথে বরিশালের দূরত্ব আরও হ্রাস পায়। তার মন্ত্রিত্বকালীন সময়েই বরিশাল-ঝালকাঠি সড়কের কালিজিরা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি সাধিত হয়। ১৯৯১ সালে এম, মতিউর রহমান বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট হিসাবে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন।

তিনি তার নিজ জেলা পিরোজপুরের আইরন-জয়কুল হাই স্কুল, জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কাউখালি ডিগ্রী কলেজ (বর্তমানে সরকারি কলেজ) এর প্রতিষ্ঠাতাও ছিলেন। এ ছাড়াও তিনি তার নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা স্থাপন করেন।

তিনি ০৯ই জানুয়ারী ২০১৮ সালে ইন্তেকাল করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯