শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেরোইন, ফেনসিডিল এবং অন্যান্য মাদকসহ ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দ মাদকের মধ্যে রয়েছে-৪৮৬৫ পিস ইয়াবা বড়ি, ১৪০ গ্রাম ১৩০০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৬৭০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিল।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।