বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গজারিয়ার হোসেন্দীতে হাজী আক্তার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালো ওলামায়ে কেরাম।

গজারিয়ার হোসেন্দীতে হাজী আক্তার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালো ওলামায়ে কেরাম।

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি >> মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের অন্তর্গত সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিমগণ।

হোসেন্দী ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ সম্মিলিত ভাবে ফুলেল ঢালা নিয়ে হাজির হন নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন এর লঘুরচর গ্রামে তাঁর বাড়ীতে । বিপুল সংখ্যক ইমাম ও ওলামায়ে কেরাম এর উপস্থিতিতে আনন্দিত হন তিনি।

এসময় ফুলেল শুভেচ্ছা জানান ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ,এদের মধ্যে উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দ হলেন হোসেন্দী বাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা রমজান আলী,লঘুরচর জামে মসজিদ এর ইমাম খতিব মাওলানা নেছার উদ্দীন,হাফেজ মাওলানা রাকিবুল হাসান,মাওলানা নুরুল্লাহ,মাওলানা আমান উল্লাহ,হাফেজ মাওলানা ফজলুল হক,মাওলানা রুহুল আমিন,মাওলানা জুবায়ের আহমেদ,মাওলানা জয়নাল আবেদীন,হাফেজ মাওলানা কবির হোসেন, মাওলানা সাইফুল্লাহ,মাওলানা মাহাবুব হোসেন নুরানীসহ অর্ধশত ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ।তাঁদের সাথে কথা বলে জানা যায়,নির্বাচন এর পূর্ব থেকে হোসেন্দী ইউনিয়নের প্রতিটি মসজিদেই হাজী মোঃআক্তার হোসেনের জন্য বিশেষ দোয়া করেছেন তাঁরা।

ইমাম,মুয়াজ্জিমদের ফুলেল ভালবাসায় সিক্ত হয়ে সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন কান্না জুড়ানো কন্ঠে বলেন,আমার পাশে দল কিংবা বড় কোন নেতা ছিল না,আমি সাধারন মানুষের ভালবাসা,বাবা-মা আর আপনাদের দোয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি,ইনশাআল্লাহ আমি এই ইউনিয়নের সেবক হিসেবে মরতে,আপনাদের ভালবাসায় মরতে চাই। পরে হাজী আক্তার হোসেন সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯