বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সমন জারি ছেলে-মেয়েসহ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে

সমন জারি ছেলে-মেয়েসহ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে

হাকিকুল ইসলাম খোকন >> সম্পত্তির দাম বেশি দেখিয়ে ঋণ ‍সুবিধা নেওয়া ও কম দেখিয়ে আয়কর কম দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

অভিযোগের তদন্তের জেরে ডোনাল্ড ট্রাম্প, তার ছেলে ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে আদালতে হাজির হতে সমনও পাঠানো হয়েছে। অবশ্য ট্রাম্পের আইনজীবীরা এই সমন রদ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, আগের দিন সোমবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এই সমন জারি করেছেন।

অ্যাটর্নি জেনারেলের দফতর থেকে এ সম্পর্কে বলা হয়, ট্রাম্প ও তার সন্তানদের মালিকানাধীন কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণ সম্পর্কিত তদন্তের জন্য জবানবন্দি নিতে ও সংশ্লিষ্ট দলিলপত্র খতিয়ে দেখতে এই সমন জারি করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ও তার কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণে ইচ্ছাকৃতভাবে কম অথবা বেশি দেখানো হয়েছে এই সন্দেহে ফৌজদারি তদন্ত চলছে।

এদিকে ট্রাম্পের আইনজীবীরা এই সমন রদ করার জন্য গত সোমবার আদালতে আবেদন করেছেন৷ তারা এই সমনের ঘটনাকে ‘সংবিধানবিরোধী’ বলছেন৷ অ্যাটর্নি জেনারেল এই সমনের মাধ্যমে ট্রাম্পের জবানবন্দি নিয়ে সfক্ষ্যপ্রমাণ হিসেবে অন্য মামলায় ব্যবহার করবেন এই আশঙ্কাও তারা করছেন৷

ট্রাম্পের আইনজীবীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জেমস জানান, ট্রাম্প ও তার পরিবার যতই বিখ্যাত হন না কেন, আর সবার মতই তাদের নিয়ম অনুযায়ীই চলতে হবে৷ রদ করার আবেদন তদন্তকে দেরি করানোর একটি কৌশল মাত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯