রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশালের বানারীপাড়ায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী লস্কর আল মামুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১ জানুয়ারি) রাত ৮টায় বানারীপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের উপদেষ্টা এ. টি. এম. মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক উপপরিচালক কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগ ও বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুণ্ডু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, মু. মুন্তাকিম লস্কর কায়েস, মো. সাইদুল ইসলাম, সহসভাপতি মো. কাওসার হোসেন, প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।
প্রেস ক্লাবের সহসভাপতি কে. এম. সফিকুল আলম জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি আ. রহিম মাল, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস. এস. গোলাম মাহমুদ (রিপন), মো. মাহফুজুল হক মাসুম, সহসভাপতি মো. জাকির হোসেন, ইলিয়াস শেখ, রেজাউল ইসলাম (বেল্লাল), জাহিন মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন সাফকাত (শুভ), সহসম্পাদক মাইদুল ইসলাম শফিক, সদস্য স্বপন মাঝি, সরদার নজরুল ইসলাম, নাহিদ সরদার, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম বাবু, সাবেক ব্যাংকার দুলাল হোসেন প্রমুখ।