বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফ্রিকার তিন দেশের শুল্কমুক্ত বানিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আফ্রিকার তিন দেশের শুল্কমুক্ত বানিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে ।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে ।

নিজস্ব প্রতিবেদন>> মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে ।

রয়টার্স থেকে জানা যায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছাড়াও সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের ঘটনায় যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছে।এ বিষয়ে আফ্রিকার দেশগুলোকে আগেই হুশিয়ার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।প্রেসিডেন্ট বাইডেন গত নভেম্বরেই বলেছিলেন, টাইগ্রে অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইথিওপিয়ার শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল হতে পারে। আর সম্প্রতিক সামরিক অভ্যুত্থানের ঘটনায় মালি ও গিনির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্র শনিবার এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট’-এর অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ইথিওপিয়ার বস্ত্র শিল্প, যারা বেশ কিছু আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে। তা ছাড়া হালকা প্রকৌশল শিল্পের একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার যে স্বপ্ন ইথিওপিয়া দেখছিল, তাও হুমকির মুখে পড়বে।

দীর্ঘ যুদ্ধ আর রাজনৈতিক সংঘাতের ক্ষতি, করোনাভাইরাস মহামারি আর উচ্চ মূল্যস্ফীতির কারণে বেকায়দায় থাকা ইথিওপিয়ার অর্থনীতিকে নতুন করে চাপে ফেলবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত।

তবে ওয়াশিংটনে ওই তিন দেশের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯