মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
মামুন আহমেদ >> বরিশালের বানারীপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮শে ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়।
এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম ও একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর। সাংবাদিক কে. এম. সফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাঁখী, সহকারী প্রোগ্রামার (আইসিটি) হাফিজ আল আসাদ প্রমুখ। এছাড়াও ১৫টি স্কুল ও ৩টি কলেজের শিক্ষার্থীরা উপজেলা হলরুমে প্রদর্শনীতে অংশগ্রহণ করে।