শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে করোনার শনাক্তের হার ফের বাড়ছে

সারাদেশে করোনার শনাক্তের হার ফের বাড়ছে

অনুসন্ধান ২৪ >> সারাদেশে করোনা শনাক্তের হার গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.০২ শতাংশ।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ১৬ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।

গত ১৮ ডিসেম্বর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার এক শতাংশের নিচে নেমে আসে। সেদিন শনাক্তের হার ছিল ০.৮৭ শতাংশ। এরপর থেকে শনাক্তের হারও শুধু বেড়েই চলেছে।

দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩৪২ জনের শরীরে। করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৫ জনের। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে করোনায় রাজশাহী বিভাগের একজন মারা গেছেন। তিনি নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯