বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাজ্যের নতুন বেক্সিটমন্ত্রী লিজ ট্রাস

যুক্তরাজ্যের নতুন বেক্সিটমন্ত্রী লিজ ট্রাস

হাকিকুল ইসলাম খোকন >> যুক্তরাজ্যের বেক্সিট বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস। তিনি লর্ড ফ্রস্টের স্থলাভিসিক্ত হচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিট একথা জানায়।

করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির সঙ্গে দ্বিমত পোষণ করে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির বেক্সিট মন্ত্রী লর্ড ফ্রাস্ট।ডাউনিং স্ট্রিট জানায়, এখন থেকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বেক্সিট নিয়েও কাজ করবেন লিজ ট্রাস। তিনি উত্তর আয়ারল্যান্ড নিয়েও ব্রিটিশ সরকারের পক্ষে আলোচনা এগিয়ে নিয়ে যাবেন। এছাড়াও ব্রিটিশ পার্লামেন্টের এমপি ক্রিস হিটন-হ্যারিসকে ইউরোপ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

ডাউনিং স্ট্রিট থেকে আরো জানানো হয়েছে, লিজ ট্রাস নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে আলোচনায় প্রধান আলোচক হিসেবে যুক্ত হবেন।

আফগানিস্তান থেকে মিত্র সেনা প্রত্যাহারের পর সংকটের মধ্যে পড়েন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্যাপক সমালোচনার মুখে গত সেপ্টেম্বরে মন্ত্রিসভায় রদবদল আনেন তিনি। সে সময় পররাষ্ট্র মন্ত্রীর পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে লিজ ট্রাসকে নিয়োগ দেন তিনি।

লিজ ট্রাস এর আগে দুই বছর যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন দেশের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী একাধিক চুক্তি করেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা অনেক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯