বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালের বিভাগীয় কমিশনার ৫৫ বিজয়ীকে সম্মাননা জানালেন

বরিশালের বিভাগীয় কমিশনার ৫৫ বিজয়ীকে সম্মাননা জানালেন

অনুসন্ধান ২৪ >> বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল দেশব্যাপী আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বরিশাল বিভাগে প্রাথমিক ও চূড়ান্ত বিজয়ীদের সম্মাননা দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়।

চলতি বছরের ২৮ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে এই রচনা ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়।

বরিশাল বিভাগ থেকে জাতীয় পর্যায়ে সেরা

‘ক’ গ্রুপে চূড়ান্ত বিজয়ীরা হলেন- ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন। অপরজন হচ্ছেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইম ফেরদৌস অর্পিতা।

‘খ’ গ্রুপে চূড়ান্ত বিজয়ী ৭ জন হচ্ছেন > পটুয়াখালীর সৃজনী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফারিন মেহনাজ, গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের মার্জিয়া দিনু, বরগুনার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ তানজিলা, বরিশাল সরকারি মহিলা কলেজের নুসরাত জাহান জুই ও তাসনিম তিশা, বরিশাল সরকারি ফজলুল হক কলেজের সাজিয়া হক সারা, ভোলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের নওশিন তাবাসসুম।

উল্লেখ্য, চূড়ান্ত বিজয়ীদের আগামী দুই বছর প্রতিমাসে ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠানে বরিশাল বিভাগে প্রাথমিকভাবে বিজয়ী আরও ৪৫ জন প্রতিযোগীদের সম্মাননা জানানো হয়েছে। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে এক লাখ ৫১ হাজার ৫১৬ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯