শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাধারণ মানুষের দ্বারে দ্বারে পুলিশের সেবা পৌছে দিতে হবে: বিএমপি শাহাবুদ্দিন খান

সাধারণ মানুষের দ্বারে দ্বারে পুলিশের সেবা পৌছে দিতে হবে: বিএমপি শাহাবুদ্দিন খান

অনুসন্ধান ২৪ >> পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে হবে বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন। মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌছে দেয়ায় পুলিশের যে ঐঁসবহ ঋধপব তৈরি হয়েছে সেই গ্রহণযোগ্য পুলিশিং ধরে মাঠে থাকতে হবে, নিষ্ঠার সাথে জনগণের পাশে থাকতে হবে।

আজ সোমবার বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত বিএমপি’র মাসিক কল্যাণ সভায় তিনি কথা গুলো বলেছেন।

তিনি বলেন, সেই দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে আছি, এই অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই আমাদের প্রাপ্তি অনেক, আগের মতো দৈনদশা আর নেই। কল্যাণ সভায় সকলের মতামত অবারিত। পুলিশের কল্যাণ নিশ্চিত করতে পারলে আন্তরিকতার সাথে জনগণের কল্যাণে কাজ করা আরও সহজ হয়। দৃষ্টি প্রসারিত করে সঠিক সময়ে সঠিক কাজগুলো সততা, দেশপ্রেম, দক্ষতা, সবকিছু প্রয়োগে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় জনকল্যাণ ও শৃঙ্খলার মান বৃদ্ধি করতে পারলেই সরকার আমাদের প্রত্যাশাগুলো সাধ্যমত পূরণ করবেন।

শৃঙ্খলার মান বৃদ্ধি না হলে দেশের সমৃদ্ধি বাঁধাগ্রস্ত হয়। আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে পদার্পণ করছি, যে-ই উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ ঝাঁপিয়ে পরে এই সোনার বাংলা উপহার দিয়েছেন , সেই স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে রুপদানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রকল্প হাতে নিয়েছেন তা বাস্তবয়নে, আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সকল বাধা চূর্ণ করে, সকল অপশক্তি পরাভূত করে মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে দুর্নীতিমুক্ত ভাবে, দেশপ্রেম নিয়ে, দেশমাতৃকাকে ভালোবেসে নির্ভেজাল সেবা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, তবেই মুক্তিযোদ্ধাদের সকল ত্যাগ সফল ও সার্থক হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভার একপর্যায়ে, চলতি মাসের ৩১ ডিসেম্বর বিএমপি মোঃ মোবাক্ষের হোসেন এর অবসরজনিত বিদায়ে শেষ কল্যাণ সভা উপলক্ষে পুলিশ কমিশনার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, এবং সহকর্মী হিসেবে তাঁর সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, পুলিশ কর্মকর্তা মোবাক্ষেরগণ আমাদের সমৃদ্ধ করে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের দক্ষতা, শিক্ষা ও অর্জন আমাদের কাজে লাগাতে হবে, ড্রিল প্রশিক্ষণ আরও বাড়াতে হবে।

এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসারদেরকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।

সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস নাসরিন জাহান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএমপি (হেডকোয়ার্টার্স) অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস্) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম-বার , উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস মোঃ রাসেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯