শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দদের সংবর্ধণা

পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দদের সংবর্ধণা

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতাদের সংবর্ধণা দেওয়া হয়েছে।

সোমবার সকালে পটুয়াখালী যুবলীগের সম্মলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বিমানযোগে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায় নেতৃবৃন্দ। সকাল থেকেই তাকে অভ্যর্থনা জানাতে নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের দুই পাশে জড়ো হয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর অনুসারীরা।

এসময় নেতাকর্মীরা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িতে ফুল ছিটিয়ে সংবর্ধণা জানান তারা।

কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে সংবর্ধণা অনুষ্ঠানে বিসিসির কাউন্সিলরগণ, বরিশাল মহানগর যুবলীগ, ৩০টি ওয়ার্ড যুবলীগ ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা সকাল থেকে মিছিল সহকারে সংবর্ধণাস্থলে এসে উপস্থিত হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন,”যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতাদের পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আমরা বরিশাল মহানগর যুবলীগ ফুলের শুভেচ্ছা জানিয়েছি। আমরা বিগত দিনে যেভাবে বরিশাল মহানগর যুবলীগ ঐক্যবদ্ধ ছিলাম ঠিক সেভাবেই যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের নির্দেশে সবাই এক হয়ে কাধে কাধ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো ইনশআল্লাহ।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসিম দেওয়ান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ন কবির, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন রুবেল, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান বাদশা সহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯