মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় শোভাযাত্রা’য় জনস্রোত নেমেছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শাহবাগ, প্রেসক্লাব, মৎসভবন লোকে লোকারণ্য। নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় শোভাযাত্রায় অংশ নিচ্ছেন নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ।
বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হবে।
শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি।
বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।