শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গজারিয়া আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

গজারিয়া আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি >> মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত।

আজ শনিবার উপজেলার ভবেরচর বাসষ্টান্ডস্থ মোহাম্মদ আলী প্লাজার সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম নেতৃত্বে শোভাযাত্রাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাঃসম্পাদক,নৌকা প্রতীক এর মনোনীত প্রার্থী মোঃমুক্তার হোসেন,বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাঃসম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবুল বাশার,আজিজুল হক পার্থ,উপজেলা শ্রমিক লীগ এর সাঃসম্পাদক আনোয়ার হোসেন,জেলা ছাত্রলীগ নেতা সজিব খাঁন,নব ঘোষিত উপজেলা ছাত্রলীগ এর সভাপতি হাবিবুর রহমান হাবিব,উপজেলা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মোল্লা,বেলাল ভূঁইয়া,রানা সরকার,হাবিবুল বাশার সজিব প্রমুখ।এছাড়াও নব ঘোষিত উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আমিরুল ইসলাম বলেন,কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে,আজকের এই বিজয় শোভাযাত্রা,বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গজারিয়া উপজেলা বাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯