বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

ওসমান গনি >> মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের কর্মসুচী শুরু করা হয়। শহীদ মিনারে পুস্মমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া করা হয়েছে। পরে সকাল সাড়ে ৮ টায় গজারিয়া সরকারী পাইলট মডেল হাই স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা প্রশাসন। পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।

বিজয় দিবসের প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া সহকারী কমিশন ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফুকুল ইসলাম বীর প্রতীক মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

বিকেলে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯